LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমআন্তর্জাতিকপুরুষের সংস্পর্শ ছাড়াই ছানার জন্ম দিল এক কুমারী কুমির, অবাক বিজ্ঞানীরা

পুরুষের সংস্পর্শ ছাড়াই ছানার জন্ম দিল এক কুমারী কুমির, অবাক বিজ্ঞানীরা

0 শাহাজাদ ইসলাম বৃহস্পতিবার, জুন ০৮, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক 

ছবি বিবিসি 

এই প্রথম নিজেই নিজেকে গর্ভবতী করেছে এক কুমারী কুমির। এর আগে পাখি, মাছ এবং অন্যান্য সরীসৃপ প্রজাতির মধ্যে স্ব-প্রজননের ঘটনাটি পাওয়া গেলেও কুমিরের ক্ষেত্রে এমন ঘটনা আগে কখনও দেখা যায়নি।

কোস্টারিকার একটি চিড়িয়াখানায় এই অত্যাশ্চর্য ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার (৮ জুন) প্রকাশিত বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে। 

বিজ্ঞানীদের দাবি, ছানার জন্ম দেওয়া কুমারী কুমিরটি টানা ১৬ বছর কোনো পুরুষ কুমিরের সংস্পর্শ ছাড়াই একটি সম্পূর্ণ ভ্রূণ তৈরি করতে সক্ষম হয়। ওই ভ্রূণটির সঙ্গে জিনগতভাবে তার ৯৯.৯ শতাংশ মিল রয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, এ বৈশিষ্ট্যটি একটি বিবর্তনীয় পূর্বপুরুষ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া। এটি থেকে অনুমান করা যায়, ডাইনোসররাও স্ব-প্রজনন করতে সক্ষম হতে পারে।

গবেষণাটি রয়্যাল সোসাইটি জার্নাল, বায়োলজি লেটার্স-এ প্রকাশিত হয়েছে। এভাবে জন্ম দেওয়ার প্রক্রিয়াটিকে বলা হয় ফ্যাকাল্টেটিভ পার্থেনোজেনেসিস। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি ডিম্বাণু শুক্রাণু দ্বারা নিষিক্ত না হয়ে একটি ভ্রূণ হিসেবে বিকশিত হয়।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে জানা যায়, কুমারী অবস্থায় ছানার জন্ম দেওয়া আমেরিকান কুমিরটিকে ২০০২ সালে ২ বছর বয়সে বন্দী করে কোস্টারিকায় একটি চিড়িয়াখানার ঘেরে রাখা হয়েছিল। পরে টানা ১৬ বছর ওই ঘেরে একা একাই অবস্থান করছিল কুমিরটি। ২০১৮ সালের জানুয়ারি মাসে চিড়িয়াখানার কর্মচারীরা ঘেরের মধ্যে ১৪টি ডিম আবিষ্কার করেন। ডিমগুলো না ফুটলেও একটিতে সম্পূর্ণরূপে গঠিত ভ্রূণ ছিল। পরে ওই ভ্রূণের জেনেটিক বিশ্লেষণ করে দেখা যায়-এর মধ্যে কোনো পুরুষের সংস্পর্শ নেই।

ওই ভ্রূণ থেকেই কুমিরের ছানাটি সম্প্রতি বেরিয়ে এসেছে।

পার্ক রেপ্টিলানিয়ার বৈজ্ঞানিক দল বেলফাস্টে জন্মগ্রহণকারী ডাঃ ওয়ারেন বুথের সঙ্গে যোগাযোগ করেন যিনি ১১ বছর ধরে কুমারী জন্ম নিয়ে গবেষণা করছেন। তিনি বিবিসিকে জানান, এ ঘটনায় তিনি অবাক হননি। বলেন, আমরা এটি হাঙ্গর, পাখি, সাপ এবং টিকটিকিতে দেখতে পাই এবং এটি উল্লেখযোগ্যভাবে সাধারণ এবং ব্যাপক। 

গবেষণাটি রয়্যাল সোসাইটি জার্নাল, বায়োলজি লেটার্স-এ প্রকাশিত হয়েছে। এভাবে জন্ম দেওয়ার প্রক্রিয়াটিকে বলা হয় ফ্যাকাল্টেটিভ পার্থেনোজেনেসিস। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি ডিম্বাণু শুক্রাণু দ্বারা নিষিক্ত না হয়ে একটি ভ্রূণ হিসেবে বিকশিত হয়।দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে জানা যায়, কুমারী অবস্থায় ছানার জন্ম দেওয়া আমেরিকান কুমিরটিকে ২০০২ সালে ২ বছর বয়সে বন্দী করে কোস্টারিকায় একটি চিড়িয়াখানার ঘেরে রাখা হয়েছিল। পরে টানা ১৬ বছর ওই ঘেরে একা একাই অবস্থান করছিল কুমিরটি। ২০১৮ সালের জানুয়ারি মাসে চিড়িয়াখানার কর্মচারীরা ঘেরের মধ্যে ১৪টি ডিম আবিষ্কার করেন। ডিমগুলো না ফুটলেও একটিতে সম্পূর্ণরূপে গঠিত ভ্রূণ ছিল। পরে ওই ভ্রূণের জেনেটিক বিশ্লেষণ করে দেখা যায়-এর মধ্যে কোনো পুরুষের সংস্পর্শ নেই।

ওই ভ্রূণ থেকেই কুমিরের ছানাটি সম্প্রতি বেরিয়ে এসেছে।

পার্ক রেপ্টিলানিয়ার বৈজ্ঞানিক দল বেলফাস্টে জন্মগ্রহণকারী ডাঃ ওয়ারেন বুথের সঙ্গে যোগাযোগ করেন যিনি ১১ বছর ধরে কুমারী জন্ম নিয়ে গবেষণা করছেন। তিনি বিবিসিকে জানান, এ ঘটনায় তিনি অবাক হননি। বলেন, আমরা এটি হাঙ্গর, পাখি, সাপ এবং টিকটিকিতে দেখতে পাই এবং এটি উল্লেখযোগ্যভাবে সাধারণ এবং ব্যাপক।

Tags
আন্তর্জাতিক
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

কলাম

পোস্ট লোড হচ্ছে...
আরও
WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।
কলকাতা

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।

মঙ্গলবার, মে ১৩, ২০২৫
রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মঙ্গলবার, মে ০৬, ২০২৫
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন।

পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন।

বুধবার, অক্টোবর ২৩, ২০২৪
ঘোড়াঘাটে পানির দরে আলু বিক্রি,পথে বসেছে আলু চাষীরা

ঘোড়াঘাটে পানির দরে আলু বিক্রি,পথে বসেছে আলু চাষীরা

মঙ্গলবার, মে ০৬, ২০২৫

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর
অপরাধ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

শনিবার, আগস্ট ০২, ২০২৫
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form