রুহিয়া প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ঢোলারহাট অগ্রানী সংঘ আয়োজিত ভলিবল টুর্নামেন্ট/২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।
খেলা উদ্বোধনী অনুষ্ঠানে সুশেন চন্দ্র বর্মনের সভাপতিত্বে এবং অধ্যক্ষ নিরঞ্জন রায় চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মোশারুল ইসলাম সরকার, রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলফামুল ইসলাম মন্ডল, ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সিমান্ত কুমার বর্মন নির্মল, সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
উদ্বোধনী ভলিবল টুর্নামেন্টের প্রথম দিনে মুখোমুখি প্রতিযোগিতায় অংশ নেন
ট্যাংগন মারী স্পোর্টিং ক্লাব, জলঢাকা, নীলফামারী বনাম মিলগেট স্পোর্টিং ক্লাব, মাড়েয়া, পঞ্চগড়।


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞