কুদরত আলী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
![]() |
বাংলাদেশ ছাত্রলীগ ঠাকুরগাঁও সদর উপজেলার ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন শাখার কমিটি বিলুপ্ত হওয়ার আগে থেকেই বিভিন্ন পদে প্রত্যাশী নেতাকর্মীরা নিজেদের যোগ্যতা প্রমাণে ব্যস্ত সময় পার করছে।
সামাজিক নানা কর্মকান্ডে পদচারণা বেড়েছে পদ-প্রত্যাশীদের। চালিয়ে যাচ্ছে বহুমূখী প্রচার-প্রচারণা। সম্ভাব্য আগামী জুলাই মাসে ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন ঘিরে কারা আসবে নেতৃত্বে এই নিয়ে জল্পনা-কল্পনায় দিন কাটাচ্ছে নেতাকর্মীরা।অনেকে প্রার্থীতার বিষয়ে নেতাকর্মীদের ইঙ্গিত দিচ্ছেন।
ইতিমধ্যে ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের অনেক নেতাকর্মীদের মুখে মুখে শুধু একজনের নামেই শুনা যাচ্ছে। তিনি আর কেউ নন, সকলের পরিচিত প্রিয়মুখ এবং রুহিয়া ডিগ্রি কলেজ শাখা নবীন বরণ উৎযাপন কমিটির একজন সফল সদস্য ও ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে প্রত্যাশী মোঃ সজল আলীর । তিনি রুহিয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
তিনি আগামী জুলাই মাসের ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন সামনে রেখে ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।
সরেজমিনে গিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে জানা যায়, ছাত্রনেতা মোঃ সজল আলী দীর্ঘদিন ধরে ছাত্রলীগের মতো বৃহত্তম সংগঠনের স্কুল, ওয়ার্ড ও ইউনিয়ন এবং কলেজ শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে। বর্তমানে কর্মী ও অনুসারীদের দাবীর মুখে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থীতার ঘোষণা দিয়েছে। ছাত্রনেতা সজল আলী হচ্ছে ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের একনিষ্ঠ সমর্থক দবিরুল ইসলামের সুযোগ্য ছেলে। সে স্কুল জীবন থেকে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন, বাঙ্গালীর ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক, দক্ষিণ এশিয়ার সর্ব বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।
এছাড়াও তিনি গত করোনা ভাইরাসের সংক্রমণের সময় নিজের স্বার্থ অনুযায়ী ঘর বন্ধী মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। প্রতি শীত মৌসুমে ইউনিয়নের অসহায় গরীব পরিবারের মাঝেও শীত বস্ত্র বিতরণ করার বিরল দৃষ্টান্তও আছে সজল আলীর। বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবিক কাজের সাথে সম্পৃক্ত রয়েছে তার। তিনি দলীয় সাংগঠনিক দায়িত্বের পাশাপাশি সামাজিক কাজেও অতুলনীয় ভূমিকা রেখে যাচ্ছে।
ব্যক্তি জীবনে তিনি অত্যান্ত নম্র, ভদ্র, সদা হাস্যোজ্বল ও সাদা মনের মানুষ। তার মাঝে কোন প্রকার অহংকার নেই। নিরঅহংকারী এই ছেলেটি দলমত নির্বিশেষে আজ সকলের কাছে একজন প্রিয় ব্যাক্তি হয়ে উঠেছে। তিনি সবসময় কাজ করে যাচ্ছে দলের জন্য এবং খেটে খাওয়া সাধারণ মানুষের কল্যানের জন্য। তিনি ইউনিয়ন বাসীর কাছে একজন সাদা মনের উধার মানসিকতার মানুষ হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন।
তিনি সর্বদা হাস্যোজ্জ্বল, ব্যক্তিত্বে অমায়িক,কথাবার্তায় বিনয়ী, চলাফেরায় নম্র ও প্রতিবাদী কণ্ঠের অধিকারী একজন সফল মেধাবী ছাত্রনেতা এবং সফল দক্ষ সংগঠক। ছাত্রনেতা সজল আলী ইউনিয়ন ছাত্রলীগকে আরো সুসংগঠিত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য ঠাকুরগাঁও ১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন'র হাতকে আরো শক্তিশালী করতে ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে আগ্রহ প্রকাশ করেছে।
২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের একাধিক দলীয় নেতাকর্মীরা বলেন,
বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রের বাহিরে কোন নেতৃত্ব দেখতে চাই না। বিবাহিত, অছাত্র এবং যাদের বয়স নেই তাদেরকে নেতৃত্বে দায়িত্ব দেওয়া হলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আর ছাত্রনেতা সজল আলী একজন ক্লিন ইমেজের ও ছাত্রলীগের নিবেদিত কর্মী। তাকে রুহিয়া পশ্চিম ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিলে ছাত্রলীগের নেতা কর্মীরা আরও বেশি উজ্জীবিত হবে। তাই সাধারণ সম্পাদক পদে মেধাবী ও পরিশ্রমী ছাত্রনেতা মোঃ সজল আলীকে দেখতে চাই।
২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থীর সজল আলী বলেন বাংলাদেশ ছাত্র লীগ সংগঠনটি আমার প্রাণের স্পন্দন এবং ভালবাসার সংগঠন। আমি ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক মনোনীত হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়া সংগঠন বাংলাদেশ ছাত্র লীগকে একটি মডেল ও স্মার্ট সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই এবং জননেত্রী শেখ হাসিনা ও আধুনিক ঠাকুরগাঁওের রুপকার মাননীয় সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন মহোদয়ের হাতকে শক্তিশালী করার চেষ্টা অব্যাহত থাকবে।


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞