ফুলবাড়ীতে মাতৃকালীন ছুটিতে এসে গলায় ফাঁস দিয়ে নার্সের আত্মহত্যা

দিনাজপুর প্রতিনিধি 



দিনাজপুরের ফুলবাড়ীতে পৌরসভা ৭ নং ওয়ার্ডের চক শাহবাজপুর গ্রামের ফজলুল হকের মেয়ে নিহত ফারহানা পূবালী মাতৃকালীন ছুটিতে এসে বাবার বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা অভিযোগ উঠে এসেছে । 


বুধবার ( ২৩ এপ্রিল) সকাল ১১ টার সময় ঘরের বর্গার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন । তিনি নোয়াখালী সোনামোড়া হসপিটালের নার্স হিসেবে কর্মরত ছিলেন। মাতৃকালীন ছুটিতে এসে তিন মাসের বাচ্চা রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। 



তিনি শিবনগর ইউনিয়নের বাসুদেবপুর নয়া পাড়া গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে মো. জাহিদুল (২৩) স্ত্রী । 


বিষয়টা নিয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল ইসলামের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহত ব্যক্তিকে উদ্ধার করে ময়নাতদন্ত জন্য দিনাজপুর মেডিক্যালে পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.