LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমসংবাদঠাকুরগাঁওয়ে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

ঠাকুরগাঁওয়ে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

0 Ekushey Tribune বুধবার, জুন ১১, ২০২৫

কুদরত আলী স্টাফ রিপোর্টারঃ

ছবি একুশে ট্রিবিউন 


ঠাকুরগাঁও জেলা জুড়ে কয়েকদিন ধরে তীব্র গরমে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। 


প্রখর রোদ আর অসহনীয় তাপমাত্রার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার।

একটানা তাপপ্রবাহে নাকাল হয়ে পড়েছে দেশের উত্তর জনপদ ঠাকুরগাঁওয়ের মানুষ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা যেন বেড়েই চলছে।



বাইরে আগুনে পোড়া গরমে জীবন দুর্বিষহ হয়ে দিশেহারা হয়ে পড়েছে পথচারীসহ সাধারণ মানুষ। অল্পতেই হাঁপিয়ে উঠছে শ্রমজীবী মানুষরা।


যেখানে সেখানে ছায়া মানুষ বিশ্রাম নিচ্ছে, স্বস্তি পেতে ঠান্ডা শরবত বা ডাব খাচ্ছে।

রাস্তায় বের হলে সাথে ছাতা নিয়ে বের হচ্ছে পথচারীরা।শহরের দোকানপাটেও কমে গেছে ক্রেতাদের ভিড়। ঠাণ্ডা পানীয়, শরবত ও আইসক্রিমের দোকানে কিছুটা ভিড় দেখা গেলেও অন্যান্য দোকানে চলছে নিরবতা।

প্রচণ্ড গরমে কৃষি কাজেও প্রভাব পড়ছে। চাষিরা বলছেন, মাঠে কাজ করাটা এখন চরম কষ্টকর হয়ে উঠেছে।


যাদের দিন আয়ে দিন চালতে হয় তাদের কাজ না করতে পেরে বেগ পেতে হচ্ছে বেশ। 

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকার শ্রমজীবীরা বলেন, প্রচণ্ড গরমে কাজে নামতে পারছে না, কাজ পেলেও আগের মতো করতে পারে না বলে মজুরিও কম পাচ্ছে।

শিশু ও বৃদ্ধদের কাছে গরম এখন অসহনীয় অবস্থায়। আবার ঘরের ভেতরেও শান্তি নেই, গরমের কারণে সবাই ঘামছে, পানিশূন্যতা দেখা দিয়ে অনেকেই অসুস্থ বোধ করছেন।

ঢোলারহাটে একজন রিকশাচালক আব্দুল করিম বলেন, “এই গরমে রিকশা চালানো খুব কষ্টকর। দুপুরে তো মনে হয় আগুন ঝরে।”

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: আবুল বাসার মো: সায়েদুজ্জামান জানান , এই প্রচন্ড গরমে অপ্রয়োজনীয় যেন কেউ বাসা থেকে বের না হয় আমরা সেই পরামর্শ দিয়ে আসছি,তিনি বলেন বিশেষ করে শিশু এবং বৃদ্ধ মানুষ তাপদহ এর কারণে বাড়িতে থাকতে হবে। এবং প্রতি দিন ৮ থেকে ১০ গ্লাস পানি পান করতে হবে নইলে শিশুদের গরমের কারণে স্বাস্থ্যের ক্ষতি এবং বৃদ্ধ মানুষের গরমের জন্য শ্বাসকষ্ট, বুকে ব্যথা, খিচুনিসহ নানান রোগের প্রবণতাসহ স্ট্রোক এর ঝুঁকি থাকে। তিনি আশা প্রকাশ করে বলেন আগামী দুই তিনদিনের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে।

তেতুলিয়া আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী,ঠাকুরগাঁওয়ের আজকের দিনের তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড করা হয়েছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী দুই তিন দিনের ব্যবধানে তাপমাত্রা কমতে পারে বলে ধারণা করা হয়েছে।

Tags
সংবাদ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

কলাম

পোস্ট লোড হচ্ছে...
আরও
WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।
কলকাতা

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।

মঙ্গলবার, মে ১৩, ২০২৫
রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মঙ্গলবার, মে ০৬, ২০২৫
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন।

পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন।

বুধবার, অক্টোবর ২৩, ২০২৪
ঘোড়াঘাটে পানির দরে আলু বিক্রি,পথে বসেছে আলু চাষীরা

ঘোড়াঘাটে পানির দরে আলু বিক্রি,পথে বসেছে আলু চাষীরা

মঙ্গলবার, মে ০৬, ২০২৫

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর
অপরাধ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

শনিবার, আগস্ট ০২, ২০২৫
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form