LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমশিক্ষাঢোলারহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে নেই স্কুল, দূরে যেতে অনীহা কোমলমতি শিশুদের

ঢোলারহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে নেই স্কুল, দূরে যেতে অনীহা কোমলমতি শিশুদের

0 Ekushey Tribune বৃহস্পতিবার, জুন ১২, ২০২৫

কুদরত আলী, স্টাফ রিপোর্টারঃ

ছবি একুশে ট্রিবিউন 


ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ২১ নং ঢোলারহাট ইউনিয়নের টাঙ্গন নদীর বুক চিড়ে গঠন করা হয়  ৯ নম্বর ওয়ার্ড।




এই ওয়ার্ড থেকে পশ্চিমে ১:৫ কিলোমিটার ঢোলারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব পাশে ১ কিলোমিটারের বেশি  বড়দেশ্বী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, উত্তরে পাশে ১:৫ কিলোমিটার দূরত্বে সন্যাসী পাড়া ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু ৯ নং ওয়ার্ডে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় 


বেকায়দায় পড়েছে এই ওয়ার্ডের প্রাথমিকের শত শত শিক্ষার্থী।



বর্তমানে পুরো ওয়ার্ডে স্কুল না থাকার  কারণে তিন পার্শে প্রায় ২  কিলোমিটার  বিদ্যালয়ে যেতে শিক্ষার্থীদের অনীহা তৈরি হচ্ছে। পাশাপাশি অভিভাবকরা শিশুদের দূরের স্কুলে পাঠাতে অনীহা প্রকাশ করেন।




বর্তমানে ওয়ার্ডটিতে কোনো বিদ্যালয় না থাকায় সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা।


আবার নির্বাচনের সময় ভোট গ্রহণের সমস্যা সৃষ্টি হয়। 


খোঁজ নিয়ে জানা গেছে, ২১ নং ঢোলারহাট ইউনিয়নের  ৯ নম্বর ওয়ার্ডটি ঘনবসতিপূর্ণ এলাকা। ওয়ার্ডটিতে পাঁচ থেকে ১২ বছর বয়সের তিন শতাধিক শিশু থাকলেও নেই কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে দূরের বিদ্যালয়গুলোতে যেতে চায় না শিশুরা।




এতে প্রতিনিয়ত এলাকাটিতে বাড়ছে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা। প্রতি ওয়ার্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয় নীতিমালার আলোকে এই ওয়ার্ডটিতেও একটি বিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।





সরেজমিন দেখা যায়, ইউনিয়নের ছুট খড়ি বাড়ি, কলাবাগান, দিনু পাড়া, মহাদেব মহুরি  পাড়া , ডাঙ্গা পাড়া, গড়ের পাড় নিয়ে ৯ নং ওয়ার্ড নিয়ে গঠিত। ওয়ার্ডটিতে মোট জনসংখ্যা প্রায় সাড়ে তিন হাজার,ভোটার সংখ্যা প্রায় দেড় হাজার। 



 




এ ব্যাপারে জানতে চাইলে ছুট খড়ি বাড়ি এলাকার দোকানদার মোঃ মালেক হোসেন  জানান, এই ওয়ার্ডে সরকারি-বেসরকারি মিলে ৩০ জন শিক্ষক বসবাস করেন।



অথচ এখানে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই।


কলাবাগান এলাকার বাসিন্দা হবিরর, মহাদেব মহুরি পাড়ার বাসিন্দা খগেশ্বর বর্মন মাস্টার জানান আমাদের ৯ নং ওয়ার্ডেস্কুল না থাকায়  শিশুদের ঝুঁকি নিয়ে অন্য ওয়ার্ডের স্কুলে পাঠাতে হয়। ফলে অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে অনীহা প্রকাশ করেন। স্কুল নির্মাণের কোন  প্রচেষ্টা না  থাকার  কারণে স্কুল করা যায়নি। তবে এই ওয়ার্ডে স্কুল প্রতিষ্ঠা করার মতো সরকারি খাসজমি রয়েছে। এ ব্যাপারে সরকার উদ্যোগ নিলেই স্কুল প্রতিষ্ঠা করা সম্ভব।


৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম জানান, ইউনিয়ন প্রতিষ্ঠার পর থেকে ৯ নং ওয়ার্ডটি বৈষম্যের শিকার তিনি বলেন কোন কোন ওয়ার্ডে একাধিক স্কুল থাকলেও আমাদের ওয়ার্ডে নেই কোন স্কুল। তিনি আরও বলেন ৯ নং ওয়ার্ডে কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে নির্বাচনের সময় ভোট গ্রহণে সমস্যার সৃষ্টি হচ্ছে। কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই এজন্যই ওয়ার্ডের শেষ প্রান্তে একটা মালিকানাধীন স্কুলে ভোট গ্রহণ করা হয়। তিনি এই ওয়ার্ডে একটি স্কুল নির্মাণের জোর দাবি করেন।



২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায় বলেন ২০১২ সালে ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ গঠিত হয়, ইউনিয়নের প্রতি টা ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয় থাকলেও ৯ নং ওয়ার্ডে কোন প্রাথমিক বিদ্যালয় নেই। তিনি আরও বলেন আমি এই ওয়ার্ডে একটা প্রাথমিক বিদ্যালয় নির্মাণের দাবি জানাচ্ছি 





ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদুল ইসলাম বলেন, তিনি এই উপজেলায় কিছু  দিন আগে যোগদান করেছেন। তবে প্রতিটি ওয়ার্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকা প্রয়োজন। আমি এ বিষয়  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব তারপর  স্কুল নির্মাণের ব্যবস্থা গ্রহণ করব।



ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন বলেন বর্তমানে প্রতিটা 

এলাকায় প্রচুর স্কুল রয়েছে কিন্তু ঢোলারহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে কোন প্রাথমিক বিদ্যালয় নেই এ বিষয় আমার জানা নেই তবে আমি খোঁজ খবর নিয়ে দেখব।যদি এমন হয় যে এই ওয়ার্ডে কোন স্কুল নেই তাহলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করব।

Tags
শিক্ষা
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

কলাম

পোস্ট লোড হচ্ছে...
আরও
WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।
কলকাতা

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।

মঙ্গলবার, মে ১৩, ২০২৫
রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মঙ্গলবার, মে ০৬, ২০২৫
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন।

পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন।

বুধবার, অক্টোবর ২৩, ২০২৪
ঘোড়াঘাটে পানির দরে আলু বিক্রি,পথে বসেছে আলু চাষীরা

ঘোড়াঘাটে পানির দরে আলু বিক্রি,পথে বসেছে আলু চাষীরা

মঙ্গলবার, মে ০৬, ২০২৫

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর
অপরাধ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

শনিবার, আগস্ট ০২, ২০২৫
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form