LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমসারাদেশেদুমকি উপজেলায়, নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার, হারিয়ে যাচ্ছে দেশি মাছ।।

দুমকি উপজেলায়, নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার, হারিয়ে যাচ্ছে দেশি মাছ।।

0 Ekushey Tribune বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫

ছবি একুশে ট্রিবিউন 



পটুয়াখালী জেলার দুমকি উপজেলার প্রতিটি খাল বিল নদী নালায় নিষিদ্ধ জাল পেতে মাছ ধরার মহোৎসব চলছে। এতে হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির মাছ। এ ব্যাপারে প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। 


অভিযোগ রয়েছে, মৎস্য অফিসের লোকজনদের ম্যানেজ করেই এরকম অবৈধ জাল পেতে মাছ শিকারের মহোৎসব চলে। মৎস্য অফিসের লোকজনকে বারবার জানানোর পরও লোকদেখানো ২/১টা অভিযান পরিচালনা করলেও অবৈধ জাল উচ্ছেদ এটি তেমন কোনো ভূমিকা রাখছে না।

উপজেলার নলদোয়ানী খাল, বুদাই খাল, তক্তাখালী খাল ভাড়ানী খাল, গোদার খাল, মোল্লাখালী খাল, বাদ্দার খাল, কচ্ছপিয়ার খাল, গাবতলির খাল, দাসপারা খাল, কদমতলার খাল, পিছাখালির খাল, জামলার খাল, কোহারজোর-সহ অন্তত ২৩টি খাল, সব বিল ও নালায় নিষিদ্ধ কারেন্ট জাল, ম্যাজিক জাল, সুতিজাল, বেহুন্দি, ভেসাল ও চায়না রিং জালের অবাধ ব্যবহারে দেশীয় মাছগুলো দিনে দিনে হারিয়ে যাচ্ছে।

লেবুখালী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. জসীম উদ্দিন বলেন, পায়রা নদী থেকে লেবুখালী ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া ভাড়ানী খালটিতে অবৈধ বেহুন্দি জাল ফেলে অবাধে মাছ শিকার করে চলছে। মৎস্য অফিসকে জানালেও কোনো ব্যবস্থা না নেয়ায় হতাশ এলাকাবাসী।

উপজেলার বিভিন্ন হাট-বাজারে দেশীয় মাছের সংকট এখন প্রকট। এই সংকটের মূল কারণ অবৈধ জালের অবাধ ব্যবহার। বর্ষা শুরু হতেই এসব জালের মাধ্যমে ডিম ছাড়ার আগেই পোনা মাছ নির্বিচারে ধরা হচ্ছে। ফলে প্রাকৃতিক প্রজনন চক্র ভয়াবহভাবে ব্যাহত হচ্ছে।

দেশি শোল, বোয়াল, গজার, মাগুর, শিং, কৈ, সরপুঁটি, পাবদা, আইড়, বাইম, খলসে, রিঠা, রঙিন বেতাগা, বাঁশপাতা, রয়না ও কালিবাউস মাছ আজ বিলুপ্তপ্রায়। এসব নিষিদ্ধ জালে শুধু মাছই নয়- সাপ, ব্যাঙ, শামুক ও নানান জলজ প্রাণীও হুমকির মুখে।

এ বিষয়ে দুমকি উপজেলার মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, আমাদের অভিযান চলমান আছে। সবার সহযোগিতা প্রয়োজন। এই অভিযান অব্যাহত থাকবে।। 


জাকির হোসেন হাওলাদার সাংবাদিক দুমকি পটুয়াখালী মোবাইল নম্বর, ০১৭৩৯৪৮৮৫৭৪।

Tags
বাংলাদেশ সারাদেশে
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

কলাম

পোস্ট লোড হচ্ছে...
আরও
WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।
কলকাতা

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।

মঙ্গলবার, মে ১৩, ২০২৫
রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মঙ্গলবার, মে ০৬, ২০২৫
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন।

পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন।

বুধবার, অক্টোবর ২৩, ২০২৪
ঘোড়াঘাটে পানির দরে আলু বিক্রি,পথে বসেছে আলু চাষীরা

ঘোড়াঘাটে পানির দরে আলু বিক্রি,পথে বসেছে আলু চাষীরা

মঙ্গলবার, মে ০৬, ২০২৫

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর
অপরাধ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

শনিবার, আগস্ট ০২, ২০২৫
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form