LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমবাংলাদেশরাজশাহীতে সেনাবাহিনীতে চাকুরী দেয়ার নামে অর্থ প্রতারণা! ভূয়া পুলিশের এসআই গ্রেফতার

রাজশাহীতে সেনাবাহিনীতে চাকুরী দেয়ার নামে অর্থ প্রতারণা! ভূয়া পুলিশের এসআই গ্রেফতার

0 Ekushey Tribune রবিবার, জুলাই ১৩, ২০২৫

এটি/ডেস্ক রিপোর্ট 

ছবি সংগৃহীত 


রাজশাহীতে অর্থের বিনিময়ে সেনাবাহিনীতে চাকুরী দেয়ার নামে প্রতারণা মামলায় ভূয়া পুলিশ রাজিউরকে ঠাকুরগাঁও জেলা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। 

শনিবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন বন্দরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মোঃ রাজিউর রহমান (৪০), সে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার জনগাঁও গ্রামের সইফুর রহমানের ছেলে। 

রবিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, আসামী মোঃ রাজিউর ইসলাম নিজেকে পুলিশ পরিচয় দিয়ে টাকার মাধ্যমে বিভিন্ন সরকারী চাকুরী নিয়ে দেয়। ভূক্তভোগী রাজিউরের সাথে যোগাযোগ করলে তিনি ঠাকুরগাঁও জেলাতে এসআই হিসেবে কর্মরত আছে বলে জানায়। তার কাছে চাকুরীর বিষয়ে কথা বললে সে বহু লোককে সেনাবাহিনীতে চাকুরী দিয়েছে এবং তাকেও ভর্তি করে দিবে বলে ১২ লাখ টাকার চুক্তিবদ্ধ হয়। চাকুরী হলে প্রথমে ৬লাখ টাকা এবং পরবর্তীতে এ্যাপয়নমেন্ট কার্ড হাতে পাওয়ার পরে বাকী ৬ লাখ টাকা দিতে হবে বলে চুক্তি হয়।

গত (৩১ মে ২০২৫) ভূক্তভোগীকে মোবাইলে সেনাবাহিনীর মাঠে উপস্থিত হওয়ার জন্য এসএমএস এর কথা বিবাদীকে জানায়। এরপর (২ জুন ২০২৫) প্রতারক ভূক্তভোগীর সকল সার্টিফিকেট এবং জনতা ব্যাংকের ২টি ব্লাংক চেক স্বাক্ষর করে ঠাকুরগাঁও সদর ঠিকানায় পাঠাতে বললে ভূক্তভোগী তার কথা মত ২টি ব্লাংক চেক, মূল এসএসসি সার্টিফিকেট সহ মূল্যবান কাগজপত্র ও ৬টি নন-জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্প এসএ পরিবহণে কুরিয়রের মাধ্যমে পাঠিয়ে দেয়।

ওই দিন রাত সাড়ে ৮টায় ভূক্তভোগীকে পুনরায় প্রতারক পুলিশ সকাল সাড়ে ৭টায় রাজশাহী সেনানিবাসে সৈনিক পদে নিয়োগের মাঠে আছে বলে জানায় এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে বলে। কিন্তু ভূক্তভোগী রাজশাহী সেনানিবাসে সৈনিক পদে নিয়োগে প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে। তখন প্রতারক পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়। এ ব্যপারে ভূক্তভোগী রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় বাদী হয়ে একটি প্রতারণা মামলা দায়ের করেন।

মামলার পর প্রতারক ভূয়া পুলিশকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারী শুরু করে র‌্যাব-৫, এর একটি অভিযানিক দল।

অবশেষে শনিবার সন্ধ্যায় র‌্যাব-৫, সিপিএসসি ও র‌্যাব-১৩, সিপিসি-১ এর একটি আভিযানিক দল ঠাকুরগাঁও জেলা থেকে সংঘবদ্ধ প্রতারণা চক্রের মূলহোতা ভূয়া পুলিশ ও পরিকল্পনাকারীকে গ্রেফতার করা হয়। 

জিজ্ঞাসাবাদে প্রতারক স্বীকার করে নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে এর আগেও বহুবার মানুষের সাথে প্রতারণা করেছে। এছাড়াও সার্টিফিকেট জালিয়াতি, আত্মসাত করার মাধ্যমে ব্লাকমেইলের সাথে জড়িত ছিলো বলে স্বীকার করে। মিথ্যার আশ্রয় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকুরী দেওয়ার কথা বলে বিভিন্ন লোকজনের কাছে থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে এলাকার নিরীহ লোকজনকে নিঃস্ব করেছে বলেও জানায় ভূয়া পুলিশ রাজিউর। এছাড়া পূর্বে তার বিরুদ্ধে একাধিক প্রতারণা আইনে মামলা রয়েছে এবং একাধিকবার জেলে গেছে বলে স্বীকার করে।

এ ব্যপারে গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মহানগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা রয়েছে। 

রবিবার সকালে তাকে বিজ্ঞ আদালদের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে বোয়ালিয়া থানা পুলিশ।

Tags
অপরাধ ঠাকুরগাঁও বাংলাদেশ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

কলাম

পোস্ট লোড হচ্ছে...
আরও
WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।
কলকাতা

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।

মঙ্গলবার, মে ১৩, ২০২৫
রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মঙ্গলবার, মে ০৬, ২০২৫
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন।

পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন।

বুধবার, অক্টোবর ২৩, ২০২৪
ঘোড়াঘাটে পানির দরে আলু বিক্রি,পথে বসেছে আলু চাষীরা

ঘোড়াঘাটে পানির দরে আলু বিক্রি,পথে বসেছে আলু চাষীরা

মঙ্গলবার, মে ০৬, ২০২৫

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর
অপরাধ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

শনিবার, আগস্ট ০২, ২০২৫
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form