LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমলাইফস্টাইলগরমকালের ৩টি ফেস প্যাক,যা ত্বককে করবে ফর্সা

গরমকালের ৩টি ফেস প্যাক,যা ত্বককে করবে ফর্সা

0 শাহাজাদ ইসলাম রবিবার, জুন ০৪, ২০২৩

 লাইফস্টাইল এক্সক্লুসিভ 

ছবি সংগৃহীত 

প্র কৃতি চলছে রোদ বৃষ্টির খেলা । এই প্রচন্ড রোদ্দুর তো এই ঝুম ঝুম বৃষ্টি ।

 মেঘলা আবহাওয়া দেখে অনেকে হয়ত সানব্লক না মেখেই বেড়িয়ে গেলেন, আর গন্তব্যে পৌঁছানোর পূর্বেই দেখলেন গনগনে সূর্যের আগমন। কী আর করা,রোদের পুড়ে ট্যান পড়ল ত্বকে। চিন্তা নেই এর উপায়ও প্রকৃতিতেই আছে।

 গ্রীষ্মকাল এমন সব উপকারী ফল নিয়ে আসে যা দেহ-মনে প্রশান্তি নিয়ে আসে এক নিমিষে; সেই সাথে ত্বকের যত্নেও তারা অদ্বিতীয়। 

আজকে আপনাদের জন্য রয়েছে এমন ৩ টি ফেসপ্যাক, যেগুলো গরমে আদর্শ, যার উপকরণ ভীষণ প্রতুল, বানাতেও কম সময় লাগে আর ত্বকে এনে দেয় চমৎকার দ্যুতি।


১ তরমুজের প্যাক

গ্রীষ্মের তপ্ত দুপুরে ঠান্ডা এক গ্লাস তরমুজের রস যেন যে কোনও কিছুকে হার মানায়। তৃষ্ণা মেটাতে ও শরীরের ক্লান্তি মেটাতে সক্ষম এ তরমুজের রস ত্বকের জন্যও সমান উপকারী। এর অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল আমাদের ত্বককে রাখে ফ্রেশ, প্রাণবন্ত ও হাইড্রেটেড।


একটি বাটিতে এক কাপ পরিমাণ তরমুজের টুকরো নিন, টুকরো গুলো যেন বীজহীন হয়। এবার এগুলো কে এমন ভাবে চটকে নিন যাতে সব রস বেড়িয়ে না যায়। তারপর এই প্যাকটি মুখে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। ১০ মিনিট পর প্যাকটি হাত দিয়ে পরিষ্কার করে ফেলুন, পানি দিয়ে ধুয়ে ফেলবেন না।


এভাবে আধ ঘণ্টা রাখতে পারেন। ৩০ মিনিট পর নরমাল পানিতে ধুয়ে ফেলুন। এতে করে আপনার ত্বকের ক্লিনিজিং ও টোনিং দুটোই হয়ে যাবে।


২পাকা আমের প্যাক

আর কিছুদিন পর বাজারে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে। আম খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের জন্যও খুব ভালো। এর ভিটামিন, মিনারেল ও ফাইবার শরীরের জন্য দারুন উপকারী। আম ভিটামিন এ এর অনেক বড় উৎস। ভিটামিন এ ত্বক, চুল, চোখ ও নখের জন্য ভীষণ দরকারি।


ভিটামিন এ ত্বককে ফর্সা ও উজ্জ্বল করে তোলে, সেই সাথে ত্বকে এনে দেয় মসৃণতা ও লাবণ্য যা সহজে যায় না। ভিটামিন এ এর অভাবে ত্বক নির্জীব মনে হয় আর অল্প বয়সেই বয়সের ছাপ পড়ে যায়। আম এক নাগাড়ে একনে, পিম্পল, রোদে পোড়া দাগ, ব্রণের দাগ, যে কোনও কাল দাগের বিরুদ্ধে কাজ করে। রেগুলার ব্যবহারে এ সব সমস্যা থেকে পরিত্রাণ মিলতে পারে সহজেই।


এক টুকরা আম বা কিছু আমের পাল্প ব্লেন্ড করে ত্বকে ১৫ মিনিটের জন্য ব্যবহার করুন । আর স্ক্রাব হিসেবে ব্যবহার করতে চাইলে আমের টুকরাটি পুরো মুখে বুলিয়ে নিন। তারপর ভালো করে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন । নিয়মিত ব্যবহারে মনে হবে আপনি যেন আপনার নতুন স্কিন পেয়ছেন। কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই মাত্র ১৫ মিনিটে পেয়ে যাবেন ত্রুটিহীন সুন্দর অবয়ব।


৩ পেঁপে-আনারসের প্যাক

আনারসের রস যে কোনও দাগ ও ব্রণ সারাতে সাহায্য করে আর পাকা পেঁপে রঙ উজ্জ্বল করে। এ দুটি উপাদান একসাথে মিশে কার্যকর ফল দিতে পারে। আনারস ও পেঁপে গরম কালে দারুন সহজলভ্য।


উপকরণ

  • ১ কাপ ফ্রেশ আনারস কুচি


  • -১/২ কাপ পাকা পেঁপে


  • -১ টেবিল চামচ মধু


ব্লেন্ডার পদ্ধতি

ব্লেন্ডারে পরিমাণ মত আনারস ও পেঁপে ভালো ভাবে চটকে নিন। তারপর এতে মধু দিন, আবার মেশান। ঠিকমত হয়ে গেলে পরিষ্কার হাতে ভালো মত মুখে লাগিয়ে নিন। খেয়াল রাখবেন যেন চোখের চারপাশে না যায়। ১৫-২০ মিনিট পর পর্যায়ক্রমে কুসুম গরম পানি ও ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।


এবার টোনার ও ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এই গরমেও ত্বকের সৌন্দর্য বজায় রাখতে নিয়মিত ত্বকের যত্ন নিন, বেছে নিন যে কোনও একটি ফেস প্যাক কিংবা একেক সপ্তাহে একেকটা ব্যবহার করেও দেখতে পারেন।তবে যেটি আপনাকে বেশি স্যুট করবে সেটিও চালিয়ে নেয়া উচিত। সবাই ভালো থাকবেন এবং সবার পাশাপাশি নিজের যত্ন নিতেও ভুলবেন না ।

Tags
লাইফস্টাইল
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

কলাম

পোস্ট লোড হচ্ছে...
আরও
WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন
সংবাদ

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন

শনিবার, মে ০৯, ২০২৬
আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

শনিবার, এপ্রিল ০৪, ২০২৬
২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।

মঙ্গলবার, মে ১৩, ২০২৫
রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মঙ্গলবার, মে ০৬, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর
অপরাধ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form