মোঃজাহেরুল ইসলাম। আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্ম পরিবেশের দাবীতে পঞ্চগড়ের আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আটোয়ারী ফারিয়া এর আয়োজনে সোমবার (১১ মে) সকালে উপজেলা পরিষদের সামনে আটোয়ারী-রুহিয়া সড়কে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল। প্রতিবাদী মানববন্ধনে বক্তব্য রাখেন আটোয়ারী ফারিয়া’র সভাপতি মোঃ সাইফুল হক, সহ-সভাপতি মোঃ ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ ইউনুস পাটোয়ারী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আক্তারুজ্জামান আতা ও মোঃ আজহারুল ইসলাম প্রমূখ। উল্লেখ্য, সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড সম-পরিমান বেতন নির্ধারন, চাকরির নিরাপত্বা ও নিশ্চয়তা বিধান সহ একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএ/ডিএ সহ অন্যান্য ভাতাদি প্রদান ও বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) কে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদানের দাবীতেই উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারক লিপি প্রদান করেন এবং সারাদেশে একযোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। #


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞