ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ঢোলারহাট ইউনিয়ন বিএনপি সভাপতি সিদ্দিকুর রহমান

 

ছবি: সিদ্দিকুর রহমান 



ত্যাগ সংযম ও শিক্ষা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা। কুরবানির শিক্ষা আমাদের ত্যাগের শিক্ষা দেয়।


 


পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ২১ নং ঢোলারহাট ইউনিয়নের সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ২১ নং ঢোলারহাট ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান (সিদ্দিক)।  


 



তিনি এক শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ সংযম ও নৈতিকতার শিক্ষা নিয়ে আসে। আমাদের জন্য আল্লাহ কি ভাল এবং কি মন্দ তা বিবেচনা করার জন্য এই কুরবানির। এর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আল আমিন আমাদের বার্তা দিয়েছেন যে আমরা যেন সর্বদা হিংসা নিন্দা পরিহার করে জীবনের মূল লক্ষ্যকে বাস্তব করতে পারি।


 


আরও বলেন – পবিত্র ঈদুল আযহা হলো কুরবানির এক শিক্ষা। আমরা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কত প্রাণ বিলিয়ে দেই। হোক তা পশুর প্রাণ। ধনী গরীব বৈষম্য দূর করে আমাদের ঈদুল আযহা থেকে শিক্ষা নিতে হবে যে মানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য।


 


আসুন আমরা প্রতিবেশীদের প্রতি সদয় হই এবং মানুষের কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখি।


 


আবারও সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানাই ঈদ মোবারক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.