পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা জুয়েল Jewel

 

ছবি: জিল্লুর রহমান জুয়েল 



বিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢোলারহাট ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং দেশের সকল মুসলিমদের ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ২১ নং ঢোলারহাট ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান (জুয়েল)। 


তিনি বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। 



মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি।

এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.