LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমসংবাদনাদিম হত্যায় ২২ জনের বিরুদ্ধে মামলা, চেয়ারম্যান বাবুসহ গ্রেফতার ১২

নাদিম হত্যায় ২২ জনের বিরুদ্ধে মামলা, চেয়ারম্যান বাবুসহ গ্রেফতার ১২

0 শাহাজাদ ইসলাম শনিবার, জুন ১৭, ২০২৩

নিজস্ব প্রতিবেদক




সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় বকশীগঞ্জ থানায় ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নিহতের পরিবার। 

এদিকে শনিবার (১৭ জুন) ভোর ৪টার দিকে পঞ্চগড় জেলার সীমাস্তবর্তী দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চরতিস্তাপাড়াস্থ বোনের বাড়ী থেকে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্রেফতার করেছে র‌্যাব।

তবে চেয়ারম্যান বাবুসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে শনিবার (১৭ জুন) দুপুর ৩টায় নিশ্চিত করেছেন জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ।

অন্যদিকে জামালপুর প্রেস ক্লাবের আয়োজনে শনিবার (১৭ জুন) দুপুর ১২ টায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম-এর হত্যাকারী চেয়ারম্যান বাবুসহ সকল আসামীদের ফাঁসির দাবীতে জেলার কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় জামালপুর প্রেসক্লাবের কাফি পারভেজ, জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাবেক সভাপতি এডভোকেট ইউসুফ আলী, সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, এসএ টিভির জেলা প্রতিনিধি ফজলে এলাহী মাকাম ,বজলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন ।

এ সময় যুগান্তরের জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান, জামালপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি মুস্তাফিজুর রহমান, ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি ফরিদুল ইসলাম , কালবেলার মশিউর রহমান, দৈনিক জনবাণী ও ঢাকার ঢাক পত্রিকার স্টাফ রিপোর্টার মাসুদুর রহমান, মানব কন্ঠের সরিষাবাড়ী প্রতিনিধি জাকারিয়া জাহাঙ্গীর, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম নীরব, মাদারগঞ্জের আজকালের খবরের মোহাম্মদ আলী জিন্নাহ ,আজকের পত্রিকার আকন্দ সোহাগ, মেলান্দহের সাংবাদিক আজম খানসহ প্রায় ৩ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

বক্তাগণ প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি এবং অবৈধভাবে উপার্জিত তার সব সম্পদ বাজেয়াপ্ত, স্থানীয় সরকার বিভাগ থেকে বাবুকে অব্যাহতি, সাংবাদিক নিরাপত্তা সুরক্ষা আইন করার দাবি জানান।

জানা যায় , গত বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে জামালপুরের বকশীগঞ্জের পাটহাটি মোড় ডাচ্-বাংলা ব্যাংকের বুথের সামনে মোটরসাইকেল থামিয়ে কিলঘুষি মারা হয় বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি নাদিমকে । এ সময় তাকে টেনেহিঁচড়ে রাস্তার অপর প্রান্তে নিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায় অপরাধীরা। ঘটনার সময় ওই গলিতে অন্ধকারে আড়ালে দাঁড়িয়েছিলেন চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। সেসময় তার ছেলে ফয়সাল, রিফাত, রেজাউল, মনির, সাইদসহ আরও কয়েকজন ছিলেন। স্থানীয়রা নাদিমকে উদ্ধার করে বকশিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাদিমকে জামালপুর হাসপাতালে প্রেরণ করেন । জামালপুর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় । পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে তিনি মারা যান। ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন বাবু। শুক্রবার (১৬ জুন) সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ থেকে বাবুকে বহিষ্কার করা হয় । আরো জানা যায়, সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান বাবুর বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের পর থেকেই হুমকি পাচ্ছিলেন সাংবাদিক নাদিম। তিনিসহ কয়েকজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন চেয়ারম্যান। যদিও সেই মামলা খারিজ করে দেয় আদালত।

এদিকে জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ বলেন,"সাংবাদিক নাদিমের হত্যাকান্ডটি পৈশাচিক এবং নারকীয়। আমরা ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ দেখে তিন দিন টানা অভিযান চালিয়ে ১১ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই। ইতিমধ্যেই ভিকটিমের স্ত্রী ২২ জনকে আসামি করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। আমরা অন্যান্য আসামিদেরও খুব শীঘ্রই গ্রেফতার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমাদের প্রতিটা টিম এখনও নিরলস ভাবে আসামিদের গ্রেফতারে কাজ করে যাচ্ছে।"

Tags
মৃত্যু সংবাদ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

কলাম

পোস্ট লোড হচ্ছে...
আরও
WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
সংবাদ

আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

শনিবার, এপ্রিল ০৪, ২০২৬
২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।

মঙ্গলবার, মে ১৩, ২০২৫
রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মঙ্গলবার, মে ০৬, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬
আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন

শনিবার, মে ০৯, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর
অপরাধ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form