ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদ প্রতিহত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধ কল্পে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ২১ নং ঢোলারহাট ইউনিয়নের উদ্যোগে ইউনিয়ন পরিষদ হল রুমে এই সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রুহিয়া থানা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, অবসরপ্রাপ্ত শিক্ষক বিনদ রায়,ঢোলারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ২১ নং ঢোলারহাট ইউনিয়ন বিএনপি সভাপতি ইশারুল ইসলাম, , রুহিয়া থানা প্রেসক্লাবের সহ
সাধারণ সম্পাদক কুদরত আলী, রুহিয়া থানার এসআই আব্দুল মোতালেব, , সাংবাদিক আব্দুল কাদের জিলানী, ইউপি সদস্য হোসেন আলী, কার্তিক চন্দ্র, শাহাজাহান আলী, ওসমান আলী ওহাব,আবুল কাসেমসহ ইউনিয়নের বক্তারা সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মাদরাসার শিক্ষক, আলেম-অলামা, মন্দিরের পুরহীত, পুজারী, মন্দির কমিটির সভাপতি
সাধারণ সম্পাদক, ধর্মীয় নেতা, পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্যপরিষদের নেতা, সুধী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞