LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমসংবাদচার দশকের বেশি আজো আলোর মুখ দেখেনি ঠাকুরগাঁও বিমান বন্দর Ekushey Tribune

চার দশকের বেশি আজো আলোর মুখ দেখেনি ঠাকুরগাঁও বিমান বন্দর Ekushey Tribune

0 শাহাজাদ ইসলাম রবিবার, নভেম্বর ০৩, ২০২৪

ঠাকুরগাঁও প্রতিনিধি 

ঠাকুরগাঁও বিমান বন্দর



চার দশকের বেশি সময় ধরে পরিত্যক্ত ঘোষণা করা ঠাকুরগাঁও বিমানবন্দর এখন ‘গোচারণভূমিতে’ পরিণত হয়েছে। নানা সময়ে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা বিমানবন্দর পরিদর্শন করে চালুর আশ্বাস দিলেও বাস্তবে তা আলোর মুখ দেখেনি।


বরং বিমানবন্দরের জায়গা লিজ নিয়ে এলাকার লোকজন ফসলের আবাদ করছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে রানওয়ে, নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি।


এই অবস্থায় স্থানীয়দের দাবি, বিমানবন্দরটি পুনরায় চালু হলে এই অঞ্চলে ভারী শিল্প-কারখানা গড়ে তুলতে আগ্রহী হবেন বিনিয়োগকারীরা। আসবে অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন।



এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, “কিছুদিন হলো আমি এই জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। দায়িত্ব নেওয়ার পর এলাকার মানুষেরা আমাকে জানিয়েছেন পরিত্যক্ত ঠাকুরগাঁও বিমানবন্দরটির গুরুত্ব কতটুকু। তারা এটি চালুর দাবি জানিয়েছেন। পরিত্যক্ত ঠাকুরগাঁও বিমানবন্দরটি চালু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”


ঠাকুরগাঁও বিমানবন্দরটি জেলা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে মাদারগঞ্জ এলাকায় অবস্থিত। সম্প্রতি সেখানে গিয়ে দেখা যায়, রানওয়ে বাদ দিয়ে বাকি অধিকাংশ জায়গাতেই শাক-সবজির চাষ করা হয়েছে। কোথাও কোথাও আবার ধান শুকোনোর জন্য চাতালের মত তৈরি করে রাখা হয়েছে। বিশাল এলাকার জায়গায় জায়গায় গরু চরছে।



রানওয়ে দিয়ে ইটবাহী ট্রাক্টর চলাচল করতেও দেখা গেছে। রানওয়ের স্থানে স্থানে পিচ উঠে গিয়ে পাথর বেরিয়ে গেছে।


তবে কিছুদিন আগে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বিমানবন্দরের চারদিকে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়। মূলত এই প্রাচীর নির্মাণের পরই মানুষ আশায় বুক বেঁধেছেন যে, বিমানবন্দরটি বোধহয় আবার চালুর উদ্যোগ নেবে কর্তৃপক্ষ।


জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৪০ সালে ৫৫০ একর জমিতে বিমানবন্দরটি প্রতিষ্ঠা করা হয়। বন্দরটির প্রধান রানওয়ে তিন কিলোমিটার এলাকাজুড়ে। তৎকালীন ব্রিটিশ সরকার সরকারি ও সামরিক কাজে ব্যবহার করতে বিমানবন্দরটি প্রতিষ্ঠা করেছিল।



পাকিস্তান সরকার বিমানবন্দরের জমি আর্মি স্টেট হিসেবে ঘোষণা দিলে ১১১ একর জমি পায় সিভিল অ্যাভিয়েশন। ওই অংশে পরে ভবন ও রানওয়ে করা হয়।


১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় বিমান বাহিনীর হামলায় বিমানবন্দরের রানওয়েটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।


বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৭ সালে বিমানবন্দরটি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য সংস্কার করা হয়। মাত্র বছর দুয়েক বাণিজ্যিক ফ্লাইট পরিচালিত হলেও আগ্রহের অভাব এবং যাত্রী সংখ্যা কমে যাওয়ায় কার্যক্রম থেমে যায়।



এরপর ১৯৮০ সালে ঠাকুরগাঁও বিমানবন্দরটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তখন থেকে পরিত্যক্ত ও উন্মুক্ত অবস্থায় পরে আছে বিমানবন্দরটি।


শিবগঞ্জ এলাকার নজরুল ইসলাম বলেন, “ঠাকুরগাঁও জেলাকে একটি সম্ভাবনাময় অঞ্চল বললেও বিমানবন্দরটি চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। কিন্তু এখানকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের সঙ্গে বিমানবন্দরটি ওতপ্রোতভাবে জড়িত।”



মাদারগঞ্জ এলাকার বাসিন্দা কাইয়ুম হক বলেন, “লোকসানের অজুহাতে বিমানবন্দরটি পরিত্যক্ত ঘোষণা করার পর থেকে স্থানীয় মানুষজন জমি লিজ নিয়ে চাষাবাদ করে আসছেন। ঠাকুরগাঁও বিমানবন্দর এখন গোচারণভূমিতে পরিণত হয়েছে।”



বিমানবন্দর দেখতে আসা আবু সাঈদ নামে একজন বলেন, “আমরা লক্ষ্য করছি, এরই মধ্যে পরিত্যক্ত বিমানবন্দরটির চারদিকে বাউন্ডারি প্রাচীর নির্মাণ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তাই আমরা আশায় বুক বেঁধে আছি হয়তো দ্রুত সময়ের মধ্যে বিমানবন্দরটি চালু হতে পারে।”


ঠাকুরগাঁও শহরের কলেজপাড়া এলাকার সৈয়দ আলীমুদ্দিন বলেন, “পাশের সৈয়দপুর বিমানবন্দরের চেয়ে আমাদের ঠাকুরগাঁও বিমানবন্দরের রানওয়ে অনেক বিশাল। আমরা চাই, অবশ্যই বর্তমান অন্তর্বর্তী সরকার ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করবে।”



সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঠাকুরগাঁও জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ বলেন, “জেলার আর্থ-সামাজিক উন্নয়নের সঙ্গে বিমানবন্দরটি ওতপ্রোতভাবে জড়িত। তাই আমাদের দাবি, খুব দ্রুত সময়ের মধ্যে বিমানবন্দরটি চালু করা হোক।”

Tags
দেশজুড়ে সংবাদ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

কলাম

পোস্ট লোড হচ্ছে...
আরও
WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।
কলকাতা

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।

মঙ্গলবার, মে ১৩, ২০২৫
রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মঙ্গলবার, মে ০৬, ২০২৫
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন।

পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন।

বুধবার, অক্টোবর ২৩, ২০২৪
ঘোড়াঘাটে পানির দরে আলু বিক্রি,পথে বসেছে আলু চাষীরা

ঘোড়াঘাটে পানির দরে আলু বিক্রি,পথে বসেছে আলু চাষীরা

মঙ্গলবার, মে ০৬, ২০২৫

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর
অপরাধ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

শনিবার, আগস্ট ০২, ২০২৫
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form