ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ১৩ লিটার চোলাইমদসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রুহিয়া থানা পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল ৫ ঘটিকায় রুহিয়া থানাধীন ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের চুয়ামনী বাজারের জনৈক সুজন এর দোকান সংলগ্ন এলাকা থেকে চোলাইমদসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজাগাঁও ইউনিয়নের চাপাতি গ্রামের মৃত ত্রিবন মার্ডির ছেলে জোহন মার্ডি(৫০) এবং রুহিয়া পশ্চিম ইউনিয়নের কশাল গাঁও( সেনপাড়া) গ্রামের মৃত গুদারু চন্দ্র রায়ের ছেলে সুমন সেন ওরফে নরেশ(৪৫)।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ এর নির্দেশনায় এসআই মো. আব্দুর রউফ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টীম থানাধীন চুয়ামনী বাজার এলাকায় চোলাইমদ বিক্রি হচ্ছে এমন তথ্য পেয়ে অভিযান চালিয়ে হাতে নাতে দুই মাদক কারবারিকে ১৩ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার করা হয়। চোলাই মদের বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ১৩ হাজার টাকা। তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এব্যাপারে রুহিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নাজমুল কাদের জানান, চোলাইমদসহ তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞