ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন

ঠাকুরগাঁও প্রতিনিধি: 




“দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্যকে 


সামনে রেখে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের 




শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দূর্নীতি বিরোধী পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানেই মানববন্ধন কর্মসূচি পালন করে একটি বর্ণাঢ্য র‌্যালি বের  করা হয়। 





র‌্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় দুর্নীতি দমন কমিশন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক তাহসিন মুনাবীল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: 




সোলেমান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহীন আকতারসহ অন্যান্যরা। সভায় সারাদেশে ঘটে যাওয়া বিভিন্ন দূর্নীতি ও অনিয়ম বিষয়গুলো তুলে ধরে দূর্নীতি মুক্ত দেশ গড়তে আগামী প্রজন্মের তরুণদের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.