ঠাকুরগাঁও পীরগঞ্জে রাস্তা মেরামত কাজের অনিয়ম

পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ





ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রাস্তা মেরামত কাজের অনিয়ম দুর্নীতি র অভিযোগ উঠেছে। গত বুধবার দুপুরে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন স্থানীয়রা। জানা গেছে উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের কাঁচন 





এলাকায় রাস্তা সংস্কার করেছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সরজমিনে গিয়ে দেখা গেছে কাঁচন ঝড়ুর বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রাস্তা মেরামত করার কাজ চলমান রয়েছে এতে রাস্তার পিজ গুলো খুঁড়ে উল্টে রাখা হয়েছে বেশ কিছু অংশে তিন নাম্বার ইটের খোয়া বিছিয়ে রোলার করে গুঁড়া করে রাখা হয়েছে। 





এতে এলাকাবাসী ও পথচারীদের চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে ইটের গুঁড়ো গুঁড়ো বাতাসের সাথে মিশে চলাচল রত পথচারীদের চোখে মুখে, আশেপাশের বাসা বাড়িতে গিয়ে পড়ছে। এতে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়াতে পারে বলছেন সচেতন ব্যক্তি বর্গরা ।।তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে সরেজমিনে পাওয়া যায় নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.