ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অসহায় কৃষকের ২৫০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি: 




 ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বসুদেব রায় নামে এক অসহায় কৃষকের ২৫০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ প্রভাশালীদের বিরূদ্ধে। 



ত ৫'ই ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাতে পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।



এ বিষয়ে পরদিন রাতে পীরগঞ্জ থানায় ৩জনের নাম উল্লেখ্য করে এজাহার দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক বসুদেব।



কিন্তু ঘটনার ৯দিন অতিবাহিত হলেও কোন প্রতিকার না পাওয়ায় বেশ বেকায়দার মধ্যে পড়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারটি।



ক্ষতিগ্রস্ত কৃষক বসুদেব রায় জানান, বড়বাড়ি মৌজার ২১৮১ ও ২১৮২ দাগের ৮০ শতক জমি কলার চাষ করেছেন তিনি। ঘটনার দিন রাতে কোনো এক সময় পাঁচ মাস পূর্বে রোপণ করা কলা গাছগুলো দুর্বৃত্তরা কেটে দিয়েছে। 



এমন অপরাধ করেও ক্ষমতার দাপটে উল্টো তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।



ইতোমধ্যে কেটে ফেলা গাছে প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে। এতে প্রায় এক লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানান ফসল মালিক বসুদেব।



তিনি আরো বলেন, প্রায় ৯শ টি কলাগাছের মধ্যে রাতের আঁধারে বড়বাড়ি এলাকার আফজাল হোসেনের নেতৃত্বে তার পরিবারের সদস্যরা প্রায় ২৫০টি কলা গাছ কেটে ফেলেছে। আমি ন্যায়বিচারের জন্য আইনের কাছে বিচার চাই।



এদিকে অভিযুক্ত আফজাল হোসেনের ছেলে আমিনুল জানান, বিষয়টি অস্বীকার করে বলেন আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। ঘটনার সাথে আমরা কেউ জড়িত নই।



এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম (মুঠোফোনে) বলেন, অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.