কুদরত আলী নিজস্ব প্রতিবেদকঃ
ঠাকুরগাঁওয়ে ঢোলারহাট এস.সি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার সকালে বিদ্যালয়ের
নবীন শিক্ষার্থীদের জন্য নবীনবরণ এবং এসএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীদের জন্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্চেল্ল দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া থানা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তােলার জন্য বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
নবীন শিক্ষার্থীদের তিনি মনােযােগ দিয়ে পড়াশােনা করার আহ্বান জানান এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করেন।
এ বছর বিদ্যালয়টির মানবিক শাখা থেকে পঞ্চাশ জন, বিজ্ঞান শাখা থেকে চল্লিশ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে পঁচিশ জনসহ সর্বমােট একশ পনেরাে জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। বিদ্যালয়টির
সহকারী শিক্ষক বেলাল হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১ নং ঢোলারহাট ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ ইশারুল ইসলাম, যদুনাথ বর্মন।
অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনােজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এ দিনের সাড়ম্বর আয়ােজন সমাপ্ত হয়।


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞