নীলফামারীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত

ইমরান ইসলাম, জেলা প্রতিনিধি, নীলফামারী: 






নীলফামারীতে সর্বস্থরের শ্রমজীবী জনতার সম্মানে-বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নীলফামারী শহর শাখার আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সোমবার ১৭ই মার্চ বিকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।





হাফেজ মাওলানা মোঃ আরিফ আল মামুন এর সন্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব অধ্যাপক আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী,আমীর, নীলফামারী শহর শাখা ও সহকারী সেক্রেটারি নীলফামারী জেলা শাখা। 





বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট মোঃ আনিসুর রহমান আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সেক্রেটারি নীলফামারী শহর শাখা ও লাইব্রেরী সম্পাদক জেলা আইনজীবী সমিতি, পিপি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত নীলফামারী। 




বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট মু. মামুনুর রশিদ পাাটোয়ারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নীলফামারী শহর শাখা ও এপিপি, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত,নীলফামারী। 





উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব মোঃ তৌহিদুর রহমান, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নীলফামারী শহর শাখা ও সেক্রেটারি নীলফামারী শহর শাখা। এসময় সর্বস্থরের শ্রমজীবী সহ সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।




বক্তারা মাহে রমজানের গুরুত্ব ও ফযিলত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন।আলোচনা শেষে দোয়া মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.