LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমসংবাদরংপুরেরগঙ্গাচড়ায় উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রংপুরেরগঙ্গাচড়ায় উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0 Ekushey Tribune মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

নুর ইসলাম নোবেল, ষ্টাফ রিপোর্টার রংপুর:






রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে গণতান্ত্রিক উপায়ে ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করে নেতা নির্বাচিত করেন দলীয় নেতাকর্মীরা। 






রোববার দুপুরে উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে দ্বি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় অধিবেশনে গঙ্গাচড়া সিনিয়র আলিম মাদ্রসায় উপজেলা কমিটির নেতা নির্বাচনের জন্য ভোট প্রদান শুরু হয়। নির্বাচনে সভাপতি চাঁদ সরকার ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী নির্বাচিত হন। ইউনিয়ন পরিষদ ও জাতীয় নির্বাচনের মতোই তফসিল ছিল এই নির্বাচনে। 






গত ০৯ মার্চ (রোববার) তফসিল ঘোষণা করা হয়। তফসিল মোতাবেক মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই হয়েছে। প্রার্থীরা প্রচারের সময় পেয়েছেন তিন দিন। প্রতীক পেয়ে পোস্টার লাগিয়ে ও মাইকিং করে প্রচার এবং গণসংযোগ করেন প্রার্থীরা। নির্বাচনের জন্য ছিলেন প্রিসাইডিং ও পোলিং অফিসার, ছিল ভোটের বাক্স। ব্যালটের মাধ্যমে দুপুর ৩টা হতে বিকাল ৫টা পর্যন্ত ভোটাররা লাইনে দাড়িয়ে ভোট প্রদান করেন। উপজেলার ৯ ইউনিয়নের মোট ৬৩৯ জন ভোটার ছিলেন। 






নির্বাচনে আগামীর নের্তৃত্ব দিতে ৫ টি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে প্রার্থী ৪ জন। সিনিয়র সহ-সভাপতি পদে ৩ জন। সাধারণ সম্পাদক পদে ২ জন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন। সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে রোববার রাত ১০টায় ফলাফল ঘোষণা করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক। নির্বাচনে বিজয়ী সভাপতি চাঁদ সরকার ছাতা প্রতীকে পেয়েছেন ২৪৭ ভোট। নিকটতম প্রতিদন্দ্বী ওয়াহেদুজ্জামান মাবু চেয়ার প্রতীকে পেয়েছেন ১৭৭ ভোট। 







সিনিয়র সহ-সভাপতি পদে বিজয়ী শফিকুল ইসলাম চান মই প্রতীকে পেয়েছেন ৩০২ ভোট। নিকটতম প্রতিদন্দ্বী আসাদুজ্জামান রাফু মোমবাতি প্রতীকে পেয়েছেন ১৬৭ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী আইয়ুব আলী ফুটবল প্রতীকে পেয়েছেন ৩১৭ ভোট। নিকটতম প্রতিদন্দ্বী আখেরুজ্জামান মিলন ঘোড়া প্রতীকে ৩০৪ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী আব্দুল বারী বেলাল মাছ প্রতীকে পেয়েছেন ৪১৪ ভোট। নিকটতম প্রতিদন্দ্বী আশরাফুল ইসলাম মোরগ প্রতীকে পেয়েছেন ১৬৩ ভোট। সাংগঠনিক পদে আপেল মাহমুদ উড়োজাহাজ প্রতীকে ২৯৭ ভোট পেয়ে ১ম এবং মিজানুর রহমান লুলু তালাচাবি মার্কায় ২৬০ ভোট পেয়ে ২য় সাংগঠনিক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসার ছিলেন





গঙ্গাচড়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক লিটন পারভেজ। দ্বি-বার্ষিক সম্মেলনে উপজেলা বিএনপির আহবায়ক ওয়াহেদুজ্জামান মাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব আইয়ুব আলী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। বিশেষ বক্তা রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু প্রমুখ।

Tags
সংবাদ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

কলাম

পোস্ট লোড হচ্ছে...
আরও
WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন
সংবাদ

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন

শনিবার, মে ০৯, ২০২৬
আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

শনিবার, এপ্রিল ০৪, ২০২৬
রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মঙ্গলবার, মে ০৬, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬
ঠাকুরগাঁওয়ে দার্জিলিং কমলা চাষে চমক,এত ফল ধরায় অবাক মানুষ |

ঠাকুরগাঁওয়ে দার্জিলিং কমলা চাষে চমক,এত ফল ধরায় অবাক মানুষ |

বুধবার, জুলাই ০৯, ২০২৫

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর
অপরাধ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form