আটোয়ারী উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত।।

মোঃজাহেরুল ইসলাম।আটোয়ারী,(পঞ্চগড়) প্রতিনিধিঃ







পবিত্র মাহে রমজান উপলক্ষে আটোয়ারী উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) আটোয়ারী আদর্শ মহিলা কলেজ প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় আটোয়ারী উপজেলা বিএনপির আহবায়ক এ. জেড এম. বজলুর রহমান জাহেদ এর সভাপতিত্বে 






 উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আকতারুজ্জামান আতা এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র কেন্দ্রিয় নির্বাহী কমিটির আন্তজার্তিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের ধানের শীষের কাণ্ডারী জনাব, ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমির। এসময় অন্যান্যদের মধ্যে 






বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট রীনা পারভিন, জেলা বিএন পির যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল, জেলা বিএন পির যুগ্ন আহবায়ক এম এ মজিদ,জেলা বিএন পির যুগ্ন আহবায়ক শাহজাহান খান, উপজেলা বিএন পির সদস্য সচিব,আলহাজ্ব মো: কুদরত-ই খুদা, উপজেলা যুবদলের আহবায়ক কাজী নজরুল ইসলাম দুলাল। উপজেলা বি এনপির আহবায়ক সদস্য মতিয়র রহমান,উপজেলা বি এনপির আহবায়ক সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান শাহাজাহান আলী সহ

 জেলা , উপজেলা বি এন পি, ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.