ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধন করলেন ইউএনও

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ





ঠাকুরগাঁও সদর উপজেলা পাট উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে খরিফ-১/২৫২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর 



আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আবাদ ও উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ চত্বরে প্রান্তিক চাষিদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরনের উদ্বোধন করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম ।





ঠাকুরগাঁও সদর উপজেলায় মোট ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে ৬ কেজি ইউরিয়া ৩ কেজি টিএসসি ৩ কেজি করে ড্যাপ সার এবং ১ কেজি করে পাট বীজ বিতরণ করা হবে। 



বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ মালাকার, উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম,পাট উন্নয়ন কর্মকর্তা সুজন চন্দ্র বর্মন প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.