রংপুরের গঙ্গাচড়ায় জামায়াতের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নুর ইসলাম নোবেল, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান:






রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রোজাদারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (৭ মার্চ) সকালে উপজেলা আমীর মাওঃ মোঃ নায়েবুজ্জামান এর 





সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর সহ-সেক্রেটারী ও গঙ্গাচড়া মানব কল্যাণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান অধ্যাপক রায়হান সিরাজী।




এছাড়া উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা নায়েবে আমীর অধ্যাপক তাজ উদ্দিন, উপজেলা সেক্রেটারী মাওঃ সাইফুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার আসাদুল হক, শ্রমিক নেতা মাওঃ শোয়াইবুর রহমান, বেতগাড়ী ইউনিয়ন আমীর শাহ্ আলম, গঙ্গাচড়া ইউনিয়ন আমীর মনিচুর রহমান, বড়বিল ইউনিয়ন আমীর সোহাগ রহমান, আলমবিদিতর ইউনিয়ন আমীর মাওঃ সামিউল ইসলাম, যুবনেতা আব্দুল আউয়াল, জামায়াত নেতা হাফেজ রঈসুল মুফাস্সির সহ অন্যান্য নেতৃবৃন্দ।






প্রধান অতিথি অধ্যাপক রায়হান সিরাজী তার বক্তব্যে বলেন, “জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে আসছে। আমরা বিশ্বাস করি, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পুরো দেশে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে এবং মানুষের হক্ব তার বাড়িতে পৌঁছানো হবে ইনশাআল্লাহ।” উল্লেখ্য খাদ্য বিতরণ কর্মসূচির আওতায় ১৫০ জন রোজাদারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।





প্রতি ফুড প্যাকেটে ছিল ৬ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, হাফ কেজি খেজুর, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন এবং লাচ্ছা সেমাই। এধরনের কর্মসূচি রোজাদারদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানান এলাকার সাধারণ মানুষ। যা জামায়াতে ইসলামী মানবতার সেবা ও সমাজে ন্যায়ের প্রতিষ্ঠায় তার ভূমিকা অব্যাহত রাখছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.