গঙ্গাচড়ায় কুয়েত সরকারের অর্থায়নে ১২০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ওমর ফারুক, গঙ্গাচড়া উপজেলা প্রতিনিধি(রংপুর):





রংপুরের গঙ্গাচড়ায় কুয়েত সরকারের অর্থায়নে ১২০ টি অসহায় পরিবারের মাঝে সেহরি ও ইফতারের খাদ্য



 সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের পুরাতন চিলাখাল জামে মসজিদে বাদ জু'মা বিশিষ্ট সমাজ সেবক ওমর ফারুক ও আজাহারুল ইসলামের সহযোগীতায় এসএসটিএস এর 





কর্মকতা জনাব এরশাদ আব্দুল হাফিজ ও প্রকল্প সম্নয়ক জনাব মোস্তফা কামাল খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদের মুসল্লীবৃন্দ। প্রতিটি খাদ্য 




সামগ্রীর বস্তার মধ্যে ছিলো চাল ১০ কেজি, ডাল ২ কেজি, তেল ২ কেজি, বুট ২ কেজি, খেজুর ২ কেজি, পিঁয়াজ ২ কেজি, রসুন ২ কেজি, 




লবণ ১ কেজি। খাদ্য সামগ্রী পেয়ে অসহায় পরিবার গুলো অনেক খুশি হয় এবং কুয়েত সরকারকে এমন উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ জানায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.