রংপুরের গঙ্গাচড়া উপজেলা রিক্সা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের মহান স্বাধীনতা দিবস উদযাপন

নুর ইসলাম নোবেল, রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান: 




রংপুরের গঙ্গাচড়ায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে গংগাচড়া উপজেলা রিক্সা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়ন (গভঃ রেজিস্ট্রেশন নং ৬১) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 



এতে সভাপতিত্ব করেন ট্রেড ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মোঃ মেহেদী উল আহসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গংগাচড়া উপজেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা মোঃ শোয়াইবুর রহমান, 





তিনি তার বক্তব্যে বলেন- স্বাধীনতা অর্জিত হয়েছে কিন্তু প্রকৃত স্বাধীনতার স্বাদ এখনো শ্রমিক, জনতা পাইনি। এর জন্য সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠিত করা জরুরী। নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ট্রেড ইউনিয়নের সকল সদস্যদের কে নতুন সদস্য বৃদ্ধি করার জন্য জোড়ালো পদক্ষেপ গ্রহণ করার উদত্ত আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 




ফেডারেশনের উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ওবায়দুর রহমান। আরো বক্তব্য রাখেন ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল আউয়াল, উপস্থিত ছিলেন জনাব মোঃ মহিউল ইসলাম, জনাব মোঃ আজহারুল ইসলাম, জনাব মোঃ তৌহিদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের ট্রেড ইউনিয়নের নির্বাহী সদস্য এবং অন্যান্য নেতৃবৃন্দ প্রোগ্রামটি পরিচালনা করেন ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মোঃ আশরাফুল আলম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.