গঙ্গাচড়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতা আটক

ওমর ফারুক গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:




রংপুরের গঙ্গাচড়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগের নেতাকে আটক করছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়৷ আটক


দুই নেতা হলেন- রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ ও গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মানিক। পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯ টায় গঙ্গাচড়া বাজার 



কেন্দ্রীয় কবর স্থান এলাকা থেকে বুলবুল আহমেদকে এবং রাত ১০ টায় বেতগাড়ী বাজার থেকে আখতারুজ্জামান মানিককে আটক করে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ। এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান বলেন, পুলিশের বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুরনো কোনো মামলা নেই। তবে তাদের বিরুদ্ধে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারার অভিযোগ আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.