"কবিতার অন্তঃসার
এ এস এম সাদেকুল ইসলাম
মানুষের জীবনে যতো কষ্ট, যতো বেদনা যতো যন্ত্রণা আর যতো দুঃখ কষ্টের গল্পও কাহিনী-
সবই কবিতা।
মানুষের জীবনে যতো সুখ,যতো বিরহ
বৈরাগী চেতনা,স্বপ্ন, আশা আর যতো জল্পনা কল্পনা 'সবই কবিতা।
মানুষের জীবনে প্রেম, ভালোবাসা, আর আকাঙ্খা,পাওয়ার চাহাত আর যতো ভোগ বিলাস-আনন্দ উল্লাস ও উচ্ছ্বাস
এসব'ই কবিতা।
মানুষের জীবনে যতো, বোধ, যতো শক্তি, আর যতো সম্মান, সম্ভাবনা সফলতা, অর্জন ও বিসর্জন
এসব'ই কবিতা।
মানুষের জীবনে যতো হাসি,কান্না, যতো মান অভিমান, অভিযোগ আর যতো অতিশয় তামান্না, হারানোর ক্লেশ ও পাবার তৃপ্তিসুধা -
এসবই কবিতা।
মানুষের জীবনে যতো দুঃসময়,দুঃস্বপ্ন
যতো দুঃসাধ্য আর যতো সংকল্প সঞ্চারিত এবং দুঃসাহসিক পথযাত্রার পাথেয় সন্ধান-
এসবই কবিতা।
মানুষের জীবনে সমাজ,সংসার, যতো ত্যাগ, যতো তিতিক্ষা আর যতো সংগ্রাম করে মিলনের সম্ভোগে
মৌনতা নিরসনে-
এসব'ই কবিতা।
আর 'কবিতা হলো সমগ্র জীবনের বিস্তৃত সময়ের মৌলিক নির্যাসের কয়েকটি শব্দের সুসংগঠিত
পঙক্তি মালা।


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞