গাইবান্ধায় রুহুল আমিনের হত্যাকারীদের ফাসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি 



গত বুধবার বিকাল সাড়ে ৩ টায় জেলার ফুলছড়ি উপজেলার চন্দিয়া বাজারে এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন 

নিহত রুহুল আমিনের ভাই রুবেল, আমিনুর, আলী 


আজম, স্ত্রী মুছলেমা, দুই ছেলে মেহেরাব ও হাসান, বোন সাগরিকা । এছাড়াও এলাকার শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জমি নিয়ে বিরোধের জেরে 


রুহুল আমিন কে নৃশংস ভাবে হত্যা করে এনামুল, মজনু, মাহতাব, মুরাদ ও আনিসুর সহ তাদের কয়েকজন সহযোগী । মামলার পনেরো দিন পার হলে ১৪ জন আসামি মধ্যে ১ একজন সহযোগী আসামি গ্রেফতার হয়েছে। মুল আসামি 


সহ বাকিরা রয়েছে ধরা ছোড়ার বাহিরে। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের কে নানা রকম হুমকি দিচ্ছে। বক্তারা বাকি আসামীদের দ্রুত গ্রেফতাদের জোর দাবী জানান। 


এর আগে গত ৬ এপ্রিল রবিবার বিকেলে নিহত রুহুল আমিনের সাথে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে সদর হাসপাতাল ডাক্তার 

জেলা প্রশাসকের কাছে সঠিক তদন্তের মাধ্যমে গ্রেফতারের দাবী জানান ভক্ত ভোগী পরিবার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.