১০ নং শৌলমারী ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে স্থানীয় ছাত্র জনতার মানববন্ধন

মোঃ সোহান মিয়া নীলফামারী জেলা প্রতিনিধি:

ছবি একুশে ট্রিবিউন 


১০ নং শৌলমারী ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামানের বিরুদ্ধে আনীত একাধিক অভিযোগ ও মিথ্যা মামলার প্রতিবাদে স্থানীয় ছাত্র জনতার ও ইউপি সদস্যদের মানববন্ধন কর্মসূচি পালিত। 


গত কিছুদিন আগে ইউপি সদস্য রশিদুল ইসলাম ভিজিএফ এর চাউলের ভাগ চাওয়ার জন্য যান কিন্তু মাথায় পরিধান করেন হেলমেট এবং চেয়ারম্যানের সাথে এক পর্যায়ে তর্কাতর্কি করলো স্থানীয় জনতা ইউপি সদস্য রশিদুল ইসলামকে সরে যেতে বলেন। তিনি তখন ঘটনার স্থল ত্যাগ করে চলে যান, 


কিন্তু একেই ইউনিয়ন পরিষদে থাকা ৪ নং ওয়ার্ডের রশিদুল মেম্বারের স্থানীয় জনগণ বলেন সে কোন সময় আমাদের ভিজিএফ চাউল ঠিকমতো দেয়নি। এবারে ইউনিয়ন চেয়ারম্যান নিজেই দায়িত্ব নিয়ে সুন্দর, শৃঙ্খলা ভাবে বন্টন করেছে আমাদের মধ্যে এবং আমরা প্রত্যেকজন সরকারি এই উপহার পেয়ে খুশি হয়েছি। 


এবং ওইদিনের ঘটনাকে কেন্দ্র করে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও মিথ্যা অপপ্রচার করেন রশিদের মেম্বারসহ তার সঙ্গী এজাহারুল ও আরো এক ইউপি সদস্য। কিন্তু ওই তারিখে কোন কিছুই হয়নি ইউনিয়ন পরিষদের সামনে এমনটি বলেন আন্দোলনকৃত ছাত্র জনতা। তাদের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। নয়তো কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেন শৌলমারী ইউনিয়নের ছাত্র-জনতা ও ইউপি সদস্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.