LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমশিক্ষাপটুয়াখালী ভার্সিটিতে, ‘আইটি স্কিল ডেভেলপমেন্ট’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত।।

পটুয়াখালী ভার্সিটিতে, ‘আইটি স্কিল ডেভেলপমেন্ট’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত।।

0 Ekushey Tribune মঙ্গলবার, মে ১৩, ২০২৫

দুমকী ও পবিপ্রবি( পটুয়াখালী) প্রতিনিধি :


পটুয়াখালী ভার্সিটিতে, ‘আইটি স্কিল ডেভেলপমেন্ট’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত।।
ছবি একুশে ট্রিবিউন 


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ‘আইটি স্কিল ডেভেলপমেন্ট’ শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 


১২ মে সোমবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এই সেমিনারের আয়োজন করে।


উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “প্রযুক্তির উৎকর্ষতার এ যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হলে 


আমাদের প্রত্যেককে তথ্যপ্রযুক্তি সম্পর্কে সচেতন ও দক্ষ হতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে প্রযুক্তির প্রয়োগ বৃদ্ধির মাধ্যমে আমরা সেবার মানকে আরও উন্নত করতে পারবো। এই প্রশিক্ষণ কর্মসূচি আমাদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”


বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান বলেন, “প্রযুক্তি-নির্ভর প্রশাসনিক দক্ষতা একটি আধুনিক বিশ্ববিদ্যালয়ের অপরিহার্য উপাদান। কর্মকর্তা ও কর্মচারীদের আইটি জ্ঞান যত সমৃদ্ধ হবে, তত বেশি গতিশীল হবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম।”


কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল লতিফ বলেন, “আইটি স্কিল উন্নয়নের এই প্রয়াস অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। এর মাধ্যমে কর্মরতদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে এবং প্রযুক্তিনির্ভর দাপ্তরিক কার্যক্রমে গতি আসবে।”


সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি সেলের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন। তিনি বলেন, “উন্নয়ন ও অগ্রগতির পথে তথ্যপ্রযুক্তি আমাদের সবচেয়ে বড় সহায়ক শক্তি। কর্মক্ষেত্রে ডিজিটাল সক্ষমতা থাকলে দায়িত্ব পালন যেমন সহজ হয়, তেমনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিও ত্বরান্বিত হয়। এই ধরনের প্রশিক্ষণ নিয়মিত হওয়া প্রয়োজন।”


আইকিউএসি সেল এর ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় উক্ত সেমিনারের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন সেকশন অফিসার এস.এম. জসিম উদ্দিন। সেমিনারে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসি 


সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. আবদুল মাসুদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের সিনিয়র প্রফেসর ও আইটি সেকশন এর পরিচালক প্রফেসর ড. মোঃ শামসুজ্জামান সবুজ এবং আইকিউএসি সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ নুর নবী।


সেমিনারে পবিপ্রবি'র কৃষি অনুষদের সিনিয়র প্রফেসর ও লাইব্রেরিয়ান ড. মোঃ হাবিবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও দপ্তরে কর্মরত তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। বিকেল ৫টায় দিনব্যাপী এ প্রশিক্ষণ সেমিনার শেষ হয়।। #জাকির হোসেন হাওলাদার সাংবাদিক দুমকি পটুয়াখালী, ফোন নম্বর, ০১৭৩৯৪৮৮৫৭৪,

Tags
শিক্ষা
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

কলাম

পোস্ট লোড হচ্ছে...
আরও
WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
সংবাদ

আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

শনিবার, এপ্রিল ০৪, ২০২৬
২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।

মঙ্গলবার, মে ১৩, ২০২৫
রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মঙ্গলবার, মে ০৬, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬
আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন

শনিবার, মে ০৯, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর
অপরাধ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form