ঠাকুরগাঁও প্রতিনিধি:-
![]() |
| ছবি একুশে ট্রিবিউন |
ঠাকুরগাঁও- দিনাজপুর সড়কে ২৮ মাইল নামক স্থানে ট্রাক- মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এই ঘটনা গুরুতর আহত হয়েছে চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন৷
সোমবার সকাল ৭টায় বীরগঞ্জ উপজেলার বাবলু ফার্ম নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতেরা হলেন ঠাকুরগাঁও হিসাবরক্ষণ কর্মকর্তা কার্যালয়ের অডিটর জুলফিকার আলী, অডিটর দেলাওয়ার হোসেন,সুপার দেলাওয়ার হোসেন ও গাড়ীচালক মানিক৷ তারা সকলে ঠাকুরগাঁও জেলার বাসিন্দা।
আহতরা হলেন, একই দপ্তরের অডিটর আল-মামুন, আবদুস মান্নান ও মোহাম্মদ নাহিদ।
প্রত্যক্ষদোষী ও পুলিশ সূত্রে জানা যায়,রংপুরে কনফারেন্সের উদ্দেশ্যে ঠাকুরগাঁও হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে একটি টীম যাওয়ার পথে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন মারা যান৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও দুজন মারা যান৷ বাকী তিনজন কর্মকর্তা আরও গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন৷
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসা ডা রকিবুল আলম চয়ন নিহতের বিষয়টি নিশ্চিত করেন৷ তিনি বলেন, ঘটনাস্থলে
দুজন মারা গেছেন৷ আহত অবস্থায় ৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হলে আরও দুজন মারা যায়৷ বাকীদের চিকিৎসা চলমান রয়েছেন৷ একজনের অবস্থা আশঙ্কাজনক।
এমন মর্মান্তিক ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে৷


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞