মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার
![]() |
| ছবি একুশে ট্রিবিউন |
খাগড়াছড়ি আলুটিলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়ির সাথে ইটবাহি ট্রাক্টর ধাক্কায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িতে আগুন ধরে যায়। ক্ষয়ক্ষতির পরিমান এখনো যানা যায়নি।
শনিবার সকালের দিকে আলুটিলার ময়লার টিলায় এ ঘটনা ঘটে।
কাভার্ড ভ্যান ও ট্যাক্টরের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানটিতে আগুন ধরে যায়। এতে চারজন আহত হন।তারা হলেন- রমজান আলী (২৭), থৈয়াপ্রু মারমা (২০),রহিম (৩০) শাহিন(৩০)। তারা খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, আহতরা সবাই মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ আগুন নিয়ন্ত্রণ ও আহতের উদ্ধার করে। এতে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
Will follow and stay by your follow to follow


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞