মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি
![]() |
| ছবি একুশে ট্রিবিউন |
দিনাজপুর পুলিশ সুপার জনাব_মোঃ_মারুফাত_হুসাইন মহোদয়ের দিক-নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, ফুলবাড়ী এর নেতৃত্বে
এসআই বুলু মিয়া, এএসআই কমলাকান্ত সঙ্গীয় ফোর্স সহ অদ্য ১১ মে ২০২৫ খ্রি. দুপুর অনুমান ১২.১৫ ঘটিকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ফুলবাড়ী থানার লক্ষ্মীপুর শিব মন্দির এলাকা থেকে ১০০ বোতল
ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ রানা (৩৮) কে গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ী মোঃ মাসুদ রানা ফুলবাড়ী থানার সীমান্তবর্তী কাজিহাল ইউনিয়নের আমড়া গ্রামের মোঃ রজব আলী পুত্র। সীমান্তবর্তী এলাকায় বাড়ি হওয়ায় সে দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ভারত থেকে চোরাচালান করে বাংলাদেশে নিয়ে এসে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছে বলে স্বীকার করে।
আসামীর বিরুদ্ধে ফুলবাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু হয়েছে। মাদক নিয়ন্ত্রণে ফুলবাড়ী থানা পুলিশ থানার বিভিন্ন এলাকায় চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞