বল্লমঝাড় ইউনিয়নের ইউপি সদস্যের বাড়ি দুধর্ষ চুরি ১ লক্ষ ৬৯ হাজার টাকা ক্ষতি সাধন

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি 

ছবি একুশে ট্রিবিউন 


গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য মোঃ বিপুল মিয়ার বাড়ী রহস্য জনক ভাবে দুপুর সাড়ে ১২টার দিকে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এব্যাপারে ইউপি সদস্য বিপুল মিয়া গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান। অভিযোগ 


ও ঘটনার সূত্রে বিপুল মিয়া ও স্ত্রী তহমিনা বেগম জানায়, ২১ মে দুপুর অনুমান সাড়ে ১২টার সময় ইউপি সদস্য বিপুল মিয়া সদর এ্যাসিল্যান্ড সাহেবের অফিসে যান। এদিকে বাড়িতে থাকা তাহার স্ত্রী তার বাড়ি থেকে ১ হাজার গজ দুরে ইট ভাটায় ধান শুকানোর কাজে ব্যস্ত থাকে। অন্য দিকে পূর্ব 


থেকে ওত পেতে থাকা সংঘবদ্ধ চোরের দল বাড়ি ফাঁকা থাকার সুযোগে ওয়াল টপকিয়ে ঘরে প্রবেশ করে এবং ওয়ারড্রপ, সুকেচের ডয়ার, চাউল রাখা ড্রাম তালা ভেঙ্গে ১ লক্ষ ৬৯ হাজার নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়। পরে তার স্ত্রী তহমিনা বাড়িতে এসে প্রবেশ করে ঘরে গিয়ে সব কিছু ভাঙ্গাচুরা তছনছ অবস্থা দেখে আতংকিত 


হয়ে গ্রামবাসীদেরকে ডাকতে থাকে। রহস্য জনক দুধর্ষ চুরি সংঘটিত ঘটনাটি মর্হুতের মধ্যে ঐ গ্রামে ছড়িয়ে পরে এবং গ্রামের শত শত মানুষ ইউপি সদস্যের বাড়িতে ছুটে আসে। বাড়ি চুরি যাওয়ায় মেম্বার ও তার পরিবারের সদস্যরা 


আত্মহারা টাকা চুরি যাওয়ার বিষয়টি তাদের মনে নিদারুন কষ্টের দানা বেধেছে। উল্লেখ্য, সংঘবন্ধ চোরেরা যাওয়ার সময় মেম্বারের ঘরের বিছানার উপর একটি দেশীয় অস্ত্র চাপাতি রেখে গেছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.