ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায়, রুহিয়া ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সন্ধ্যায় আবুনুর চৌধুরীর মিল মাঠে এই সভার আয়োজন করা হয়। সভায় রুহিয়া থানার সর্বস্থরের ব্যবসায়ীগণ অংশগ্রহণ করে। সভায় ব্যবসায়ীগন তাদের মতামত প্রকাশ করেন।
শরিফ হোসেন সরকার বলেন, আমরা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমাদের নিজেদেরকে পরিস্কার হতে হবে। নিজে পরিস্কার না হয়ে সুন্দর কিছু আশা করা যায় না। আমরা ব্যবসায়ীরা সবাই একটা পরিবার, সবাই যেন একে অপরের পাশে থাকতে পারি, সেই মন মানসিকতা থাকতে হবে
নিরিবিলি হোটেলের সত্ত্বাধীকারী রশিদুল ইসলাম বলেন, আমরা রুহিয়া কে একটি মডেল বাজার হিসাবে দেখতে চাই, সেই লক্ষ্যে কাজ করতে হবে। গোটা রুহিয়া বাজারকে আলোকিত করতে হবে।
বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মালেক মানিক বলেন, আপনারা ব্যবসায়ী তাই আপনাদের কমিটিতে ব্যবসায়ীকেই রাখেন, কোন রাজনৈতিক ব্যক্তিকে নয়। এটা যেন কোন রাজনৈতিক প্রতিষ্ঠান না হয়। এবং যারা নেতৃত্বে আসবেন তারা যেন জবাবদিহির আওতায় থাকে।
রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন বলেন, টয়লেট সরকার কেন দিবে, এই বাজারে যার বড় বড় মার্কেট আছে টয়লেট দিবে সেই মালিক। আর পরিস্কারের কথা বলতে গেলে বলতে হবে আপনারা নিজেকে আগে পরিস্কার করেন ময়লা এমনিতেই পরিস্কার হবে।
এসময় আরো বক্তব্য দেন রাজধানীর সু স্টোর এর সত্ত্বাধিকারী আশরাফুল ইসলাম, চাঁদনী ক্লথ স্টোরের সত্তাধিকারী মাসুদ রানা, সহ আরো অনেকে।
সভার শেষে সাধারণ ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে আগামী ২ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির নব নবনির্বাচিত সভাপতি খুরশেদ আলম, সত্তাধীকারী খুশি বস্ত্রালয়, সাধারণ সম্পাদক মাসুদ রানা, চাঁদনী ক্লথ স্টোর।
উক্ত বার্ষিক সভায় উপস্থিত ছিলেন রুহিয়া থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মালেক মানিক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হক,
অনুষ্ঠান সঞ্চালন করেন নিরিবিলি হোটেলের সত্তাধিকারী মো. রশিদুল ইসলাম।
সভার সভাপতিত্ব করেন রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন,
ঠাকুরগাঁও
০৭.০৫.২০২৫


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞