LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমসংবাদরুহিয়ায় তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান সম্পন্ন

রুহিয়ায় তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান সম্পন্ন

0 Ekushey Tribune সোমবার, মে ১২, ২০২৫

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ 


ছবি একুশে ট্রিবিউন 



ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রুহিয়া সেনপাড়া সারশ্বত সংঘের উদ্যোগে আয়োজিত ৭২তম ৩২ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান বিপুল উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ঐতিহ্যবাহী এই যজ্ঞানুষ্ঠানটি রুহিয়া ও পার্শ্ববর্তী এলাকায় এক আনন্দঘন ও পবিত্র পরিবেশ সৃষ্টি করে।




বুধবার (০৭ মে) শুভ অধিবাসের মাধ্যমে এই বৃহৎ ও ঐতিহ্যপূর্ণ যজ্ঞের সূচনা হয়। এরপর একটানা চার দিন ও চার রাত ধরে শ্রীকৃষ্ণের অমৃতময় নাম কীর্তন অনুষ্ঠিত হয়ে সোমবার (১২ মে) প্রথম প্রহরে নগর কীর্তন ও মহজ্ঞের সমাপ্তী হবে। সুদূর-দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ ও কীর্তন রসিকদের পদচারণায় মুখরিত ছিল যজ্ঞ প্রাঙ্গণ। দুর দুরান্ত থেকে আগত কীর্তনীয়া দলগুলি তাঁদের সুললিত কণ্ঠে তারকব্রহ্মের মহিমা কীর্তন করেন, যা উপস্থিত সকলের মনকে শান্তি ও আনন্দে পরিপূর্ণ করে তোলে। মৃদঙ্গ, করতাল ও অন্যান্য বাদ্যযন্ত্রের সম্মিলিত ধ্বনিতে এক অপার্থিব সুরের মূর্ছনা সৃষ্টি হয়।


যজ্ঞানুষ্ঠানে মঙ্গল কামনায় প্রার্থনা জানান ভক্তবৃন্দ। এছাড়াও, আগত সকলের জন্য প্রতি রাতে সুস্বাদু প্রসাদের ব্যবস্থা করা হয়।



স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজকদের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা বলেন, এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান যুব সমাজকে সঠিক পথে চালিত করতে এবং সমাজে শান্তি ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করে।

যজ্ঞের সমাপনী দিনে এক বিশেষ নগর কীর্তন অনুষ্ঠিত হয়। কৃষ্ণনামের ধ্বনিতে মুখরিত হয়ে যজ্ঞানুষ্ঠানস্থল।


 


 নগর কীর্তনের মাধ্যমে যজ্ঞের পরিসমাপ্তি ঘটে এবং ভক্তরা এক গভীর আধ্যাত্মিক তৃপ্তি নিয়ে গৃহে ফেরেন।



রুহিয়া সেনপাড়া সারশ্বত সংঘের ৭২তম এই ৩২ প্রহর ব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান রুহিয়া অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিচ্ছবি। এই ধরনের অনুষ্ঠানগুলি আগামী প্রজন্মকেও ধর্মীয় মূল্যবোধ ও সম্প্রীতির গুরুত্ব সম্পর্কে অবগত করবে বলে আশা করেন আয়োজক কমিটি। আয়োজকরা ভবিষ্যতেও এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

Tags
ধর্ম সংবাদ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

কলাম

পোস্ট লোড হচ্ছে...
আরও
WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন
সংবাদ

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন

শনিবার, মে ০৯, ২০২৬
আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

শনিবার, এপ্রিল ০৪, ২০২৬
রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মঙ্গলবার, মে ০৬, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬
ঠাকুরগাঁওয়ে দার্জিলিং কমলা চাষে চমক,এত ফল ধরায় অবাক মানুষ |

ঠাকুরগাঁওয়ে দার্জিলিং কমলা চাষে চমক,এত ফল ধরায় অবাক মানুষ |

বুধবার, জুলাই ০৯, ২০২৫

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর
অপরাধ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form