LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমশিক্ষাঠাকুরগাঁও রুহিয়া ডিগ্রী কলেজকে জাতীয়করণ করার দাবি এলাকাবাসীর।

ঠাকুরগাঁও রুহিয়া ডিগ্রী কলেজকে জাতীয়করণ করার দাবি এলাকাবাসীর।

0 Ekushey Tribune রবিবার, মে ২৫, ২০২৫

শাহাজাদ ইসলাম প্রকাশক একুশে ট্রিবিউন 

ছবি একুশে ট্রিবিউন 


ঠাকুরগাঁও জেলার জনবহুল ও গুরুত্বপূর্ণ থানা শহর রুহিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত রুহিয়া ডিগ্রী কলেজ, 


দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখে আসছে এই কলেজ।তবে এতদসত্ত্বেও কলেজটি এখনও জাতীয়করণের আওতাভুক্ত হয়নি।


ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী রুহিয় ডিগ্রী কলেজ এলাকার কিছু বিদ্যুৎসাহী দানবীর ব্যক্তির সহযোগিতায় ১৯৭২ সালে স্থাপিত হয়ে এই কলেজটি রুহিয়া অঞ্চলসহ আশপাশের বেশ কয়েকটি ইউনিয়নের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রধান ভরসা। 


প্রতি বছর এখানে শতাধিক শিক্ষার্থী ভর্তি হয়। তবে জাতীয়করণ না হওয়ায় সরকারি সুযোগ-সুবিধার ঘাটতি, এবং অবকাঠামোগত দুর্বলতা কলেজ পরিচালনায় বাধা সৃষ্টি করছে। 


কলেজটি প্রতিষ্ঠার পর থেকে এই অঞ্চলের শিক্ষার্থীদের ব্যাপক ভূমিকা পালন করে আসছে বর্তমানে কলেজে ৭৯ জন শিক্ষক কর্মচারী ও প্রায় দুই হাজার জন শিক্ষার্থী রয়েছে। কলেজে উচ্চ মাধ্যমিক জেনারেল, উচ্চ মাধ্যমিক বিএমটি ,ডিগ্রী পাস কোর্স সহ ডিগ্রি সম্মান বিষয়ে পাঁচটি বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়েছে। কলেজটি সুদক্ষ পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত হয়ে আসছে। 


১৯৯০ সালে আলহাজ্ব হোসেন মোহাম্মদ এরশাদ কলেজটি সরকারিকরণ ঘোষণা করেন, এরপর দুইবার ছাত্র ছাত্রীদের সরকারি সনদ প্রদান করা হয় কিন্তু দুর্ভাগ্য বশত পরের সরকার তা বাতিল করে দেন। এরপর থেকে প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত বেসরকারি কলেজ হিসেবে পরিচালনা হয়ে আসছে। কলেজটি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত একটি কলেজ।


কলেজটি জাতীয়করণ করা হলে এ এলাকার গরীব দুঃখী শিক্ষার্থীর সহ অভিভাবকদের কল্যাণে ব্যাপক ভূমিকা রাখবে। কলেজ টি ৫১ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত। অবকাঠামো গত সচল সুযোগ-সুবিধা রয়েছে। এখানে কলাভবন, আইসিটি ভবন, একাডেমীক ভবন, বিজ্ঞান ভবন, অনার্স ভবন,স্কাউট ভবন,বিএনসিসি ভবন,প্রশাসনিক ভবন ও একটি লাইব্রেরী রয়েছে।


কলেজে স্নাতকে অধ্যায়নরত শিক্ষার্থী শাহাজাদ ইসলাম বলেন, আমাদের রুহিয়া কলেজ জাতীয়করণ হলে শিক্ষার মান বৃদ্ধি পাবে, সরকারি বরাদ্দে অবকাঠামো উন্নত হবে এবং প্রান্তিক শিক্ষার্থীরা সরকারি সুবিধা ভোগ করতে পারবে।” সে আরো বলেন, রুহিয়া একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা হওয়া সত্ত্বেও এখানকার একমাত্র কলেজটি সরকারি স্বীকৃতি থেকে বঞ্চিত থাকা অত্যন্ত দুঃখজনক।




রুহিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ‌্যাপক জাহাঙ্গীর আলম বলেন, উত্তরবঙ্গের ঐতিহ‌্যবাহি কলেজ হলো রুহিয়া ডিগ্রি কলেজ। এটি জাতীয়করন এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি।


রুহিয়া ডিগ্রি কলেজের অধ‌্যক্ষ মজিবর রহমান বলেন, রুহিয়া কলেজ কে জাতীয়করন করা হলে এ অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠী আরো একধাপ এগিয়ে যাবে। জাতি কে এগিয়ে নিতে হলে শিক্ষা উন্নয়নের কোন বিকল্প নেই।


রুহিয়া ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আনসারুল হক বলেন, রুহিয়া ডিগ্রি কলেজ আমার স্মৃতি বিজরিত কলেজ। রুহিয়া ডিগ্রি কলেজকে জাতীয়করন করা সময়োপযোগী সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা মুঠোফোনে বলেন,রুহিয়া কলেজ অধ্যক্ষ যদি কোন মন্ত্রনালয় এর মাধ্যমে যদি পাঠিয়ে থাকে তাহলে ঐখানে একটা চিঠি আমার মাধ্যমে লিখে আনতে আমি পাঠিয়ে দিবো বিগত কলেজে রেজাল্ট শিক্ষার্থীদের উপস্থিতি, অবকাঠামো কি রকম সেগুলো উল্লেখ করে পাঠিয়ে দিতে।


স্থানীয় জনপ্রতিনিধিরাও এই দাবির সাথে একমত প্রকাশ করেছেন এবং সরকারের যথাযথ দৃষ্টি আকর্ষণের আহ্বান জানিয়েছেন। কলেজটি জাতীয়করণ না করার ফলে এলাকাবাসী ও সংশ্লিষ্টদের মাঝে ব্যাপক হতাশা বিরাজ করছে। তারা অবিলম্বে কলেজটি জাতীয়করণের দাবি জানিয়েছেন।


এলাকাবাসী বিশ্বাস করেন, রুহিয়া কলেজ জাতীয়করণ হলে শুধু রুহিয়া বাসী নয়, গোটা ঠাকুরগাঁও জেলার শিক্ষাক্ষেত্রে নতুন যুগের সূচনা হবে।

২৫/৫/২০২৫

মোবাইল:০১৭২১৪৪৭২৩০

Tags
দেশজুড়ে শিক্ষা
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

কলাম

পোস্ট লোড হচ্ছে...
আরও
WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন
সংবাদ

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন

শনিবার, মে ০৯, ২০২৬
আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

শনিবার, এপ্রিল ০৪, ২০২৬
রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মঙ্গলবার, মে ০৬, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬
ঠাকুরগাঁওয়ে দার্জিলিং কমলা চাষে চমক,এত ফল ধরায় অবাক মানুষ |

ঠাকুরগাঁওয়ে দার্জিলিং কমলা চাষে চমক,এত ফল ধরায় অবাক মানুষ |

বুধবার, জুলাই ০৯, ২০২৫

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর
অপরাধ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form