ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে শহিদ ফাদার লুকাশ উচ্চ বিদ্যালেয়ে শুরু হয় ১ দিনের আন্ত: বিজ্ঞান মেলা- ২০২৫। সোমবার সকাল ৯ টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলবে এই প্রদর্শনী মেলা। শহিদ ফাদার লুকাশ উচ্চ বিদ্যালয়ের ৫ম থেমে ১০ম শ্রেণীর ছাত্র ছাত্রীরা মেলায় অংশগ্রহন করে এবং নিজেদের বিভিন্ন বিজ্ঞান আবিষ্কার এই মেলায় প্রদর্শণ করেন।
তাদের প্রদর্শনির মধ্যে, দূষণ মুক্ত পরিবেশ, পারমানবিক বিদ্যুৎ, টারবাইন, পানি ফিলটারিং, ভর ও বেগ, সৌরজগত উল্লেখ্যযোগ্য।
মেলা প্রদর্শনে প্রধান অতিথি ছিলেন রেভা: ফাদার আন্তনী সেন, সভাপতি শহিদ ফাদার লুকাশ উচ্চ বিদ্যালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া থানা এস আই আযম, রুহিয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, প্রজেক্ট ম্যানেজার আন্তনী ব্যানার্জি সহ অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শফিকুল ইসলাম, আকাশ নেপাল সহ আরো অনেকে।
মেলার আয়োজন করেন কারিতুশ মারডি, সভাপতি সিস্টার জ্যোতি সরকার।
পরিদর্শনের আসা এস আই আযম বলেন, শিক্ষার্থীদের আবিষ্কার অনেক সুন্দর। বিজ্ঞানমনা ভাব তাদের অনেকদূর এগিয়ে নিয়ে যাবে।
প্যানের চেয়ারম্যান বলেন, বিজ্ঞান মেলার এইসব আবিষ্কার শিক্ষার্থীদের পড়ার পাশাপাশি তাদের নিজস্ব মেধার পরিচয় বহন করে। প্রতিবছর এই মেলার আয়োজন চলমান থাকলে তাদের মেধা বিকশিত ও মূল্যায়ন হবে।
বিদ্যালয়ের সভাপতি রেভ:ফাদার আন্তনী বলেন, এই মেলা চলতি বছর শুরু হয়ে আগামী প্রতিবছর চলমান থাকবে। পরের বছর জেলার অনেক বিদ্যালয়কে আমন্ত্রণ জানানো হবে।
ঠাকুরগাঁও।
১২.০৫.২০২৫


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞