ভোলাহাট উপজেলায় ব্যাস্ত সময় কাটালেন জেলা প্রশাসক আব্দুস সামাদ

মোঃ সাহিবুল ইসলাম ভোলাহাট উপজেলা (প্রতিনিধি)

ছবি একুশে ট্রিবিউন 


চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় দিনব্যাপী ব্যাস্ত সময় কাটালেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। বৃহস্পতিবার (২৯ মে) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করেন। 


তিনি উপজেলার পীরগাচ্ছী কমিউনিটি ক্লিনিক, ভোলাহাট থানা, তেলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা নির্বাহী অফিস, উপজেলা ভূমি অফিস, ভবানীপুরে মরুভূমির ফসল সাম্মাম চাষের ক্ষেত, বজরাটেক শাহী জামে মসজিদের ঈদগাহের মাঠ ভরাট সহ মেহেরাব ও সীমানা প্রাচীর নির্মাণ পরিদর্শন করেণ। 


এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে ঢেউটিন ও কৃষি উন্নয়ন প্রকল্পের হ্যান্ড স্প্রেয়ার বিতরণ করেণ।


এ সময় জেলা প্রশাসকের সাথে ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.ইয়াসিন আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলীসহ অন্যরা।


সাম্মাম ফসল পরিদর্শন শেষে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলীসহ অন্যরা বক্তব্য রাখেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.