রাজশাহীর বাগমারায় ধর্ষণচেষ্টাকালে চাচাতো ভাইয়ের পুরুষাঙ্গ কাটলেন চাচাতো বোন

মোঃ নাসিরউদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি 

ছবি একুশে ট্রিবিউন 


রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দী ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে চাচাতো ভাইয়ের ধর্ষণচেষ্টার সময় আত্মরক্ষার্থে তার পুরুষাঙ্গ কেটে দিয়েছেন এক নারী। অভিযুক্ত ব্যক্তি জাহিদুল ইসলাম (৩৫), একই গ্রামের আনিছুর রহমানের ছেলে।


বৃহস্পতিবার (২২ মে) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, জাহিদুল ইসলাম ভুক্তভোগী নারীর বাড়ির পাশের একটি খড়ের ঘরে নিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করলে তিনি আত্মরক্ষার্থে এ পদক্ষেপ নেন।


স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার আগে বিকেলে হামিরকুৎসা বাজার থেকে দু’জনে একসঙ্গে বাজার করে ফিরেন। তাদের হাতে ‘স্পিড’ নামক একটি দেশীয় কোমল পানীয়ের বোতল দেখা যায়। পরে দীর্ঘ সময় তারা একসঙ্গে অবস্থান করেন। ঘটনার সময় হঠাৎ করে জাহিদুলের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।


পরে জাহিদুলকে ভ্যানে করে এবং পরে মাইক্রোবাসে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতেই তার অস্ত্রোপচার করা হয় এবং বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে চিকিৎসকরা জানান।


ঘটনাস্থল থেকে স্পিডের দুটি ফাঁকা বোতল এবং রক্তমাখা স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।


ভুক্তভোগী নারীর পরিবারের দাবি, এটি একটি আত্মরক্ষার ঘটনা এবং পুরুষাঙ্গ কাটা হওয়াটি ইচ্ছাকৃত ছিল না; টানাহেঁচড়ার সময় টিনে লেগে এ ঘটনা ঘটতে পারে। তবে নারীটি জানান, জাহিদুল জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেছিলেন।


অন্যদিকে, জাহিদুলের পরিবারের সদস্যরা জানান, তারা পূর্ব থেকেই তাদের সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ছেলেকে সাবধান করেছিলেন। তবে এমন ঘটনা ঘটবে তা কল্পনাও করেননি।


বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


ঘটনার তদন্ত চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.