LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমশিক্ষাপটুয়াখালী ভার্সিটিতে, ‘শিক্ষাবান্ধব পরিবহন ব্যবস্থা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

পটুয়াখালী ভার্সিটিতে, ‘শিক্ষাবান্ধব পরিবহন ব্যবস্থা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

0 Ekushey Tribune সোমবার, মে ১২, ২০২৫

দুমকী ও পবিপ্রবি( পটুয়াখালী ) প্রতিনিধি:

ছবি একুশে ট্রিবিউন 



পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কর্মরত গাড়ি চালক ও সহকারীদের জন্য ‘শিক্ষাবান্ধব পরিবহন ব্যবস্থা’ শীর্ষক দিনব্যাপী একটি প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


১১ মে রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) সেমিনারটির আয়োজন করে।


সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা শুধু একটি লজিস্টিক ইউনিট নয়, এটি শিক্ষাবান্ধব ও মানবিক আচরণের অনুশীলনের ক্ষেত্রও বটে। চালক ও সহকারীদের পেশাদারিত্ব, সময়ানুবর্তিতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করে।”


বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান বলেন, “সুশৃঙ্খল ও সময়োপযোগী পরিবহন ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে গতি আনে। চালক ও সহকারীদের সচেতনতা এ ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলতে পারে।”


কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল লতিফ বলেন, “নিয়মিত প্রশিক্ষণ, আচরণগত উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পরিবহন ব্যবস্থা আরও আধুনিক ও শিক্ষাবান্ধব করা সম্ভব।”


সভাপতিত্ব করেন আইকিউএসি সেলের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন। তিনি বলেন, “চালক ও সহকারীদের শুধু যান্ত্রিক দক্ষতা নয়, সামাজিক ও নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকেও গড়ে তোলা প্রয়োজন। এই সেমিনার সে প্রয়াসেরই অংশ।”


ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত সেমিনারে প্রশিক্ষক ছিলেন আইকিউএসি সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. আবদুল মাসুদ, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ নুর নবী, ডেপুটি পরিবহন কর্মকর্তা প্রফেসর ড. মোঃ মুজাহিদুল ইসলাম, ট্রাফিক পুলিশের পরিদর্শক (শহর ও যানবাহন) আইজিএম শাহারিয়াতুল মোতাকাব্বির এবং পবিপ্রবির সাবেক ছাত্র ও বর্তমানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট সজিব দেবনাথ।


সেমিনারে পবিপ্রবির আইন অনুষদের ডিন প্রফেসর মোঃ জামাল হোসেন, পরিবহন কর্মকর্তা প্রফেসর ড. মোঃ কামাল হোসেনসহ পবিপ্রবিতে কর্মরত চালক ও সহকারীরা অংশ নেন। বিকেল ৫টায় সেমিনারটি শেষ হয়।।#জাকির হোসেন হাওলাদার সাংবাদিক দুমকি পটুয়াখালী, ফোন নম্বর, ০১৭৩৯৪৮৮৫৭৪, তাং১২,৫,২৫।

Tags
শিক্ষা
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

কলাম

পোস্ট লোড হচ্ছে...
আরও
WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন
সংবাদ

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন

শনিবার, মে ০৯, ২০২৬
আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

শনিবার, এপ্রিল ০৪, ২০২৬
রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মঙ্গলবার, মে ০৬, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬
ঠাকুরগাঁওয়ে দার্জিলিং কমলা চাষে চমক,এত ফল ধরায় অবাক মানুষ |

ঠাকুরগাঁওয়ে দার্জিলিং কমলা চাষে চমক,এত ফল ধরায় অবাক মানুষ |

বুধবার, জুলাই ০৯, ২০২৫

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর
অপরাধ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form