LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমঅপরাধঘোড়াঘাটে ১৪ মামলার আসামী ডাকাত শাকিল গ্রেফতার

ঘোড়াঘাটে ১৪ মামলার আসামী ডাকাত শাকিল গ্রেফতার

0 Ekushey Tribune শনিবার, মে ১৭, ২০২৫

মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ


ছবি
ছবি একুশে ট্রিবিউন 


দিনাজপুরের ঘোড়াঘাটে ডাকাতি, দস্যুতা, হত্যাচেষ্টা,চুরিসহ ১৪টি মামলার আসামি শাকিল (২৭) নামে এক আন্তজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

শুক্রবার (১৬ মে) রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের করঞ্জি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত শাকিল উপজেলার ৪ নং ঘোড়াঘাট ইউনিয়নের করঞ্জি এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে গাজীপুর, জামালপুর, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, দিনাজপুর জেলার বিভিন্ন থানায় ১৪টি ডাকাতি, দস্যুতা,হত্যাচেষ্টাসহ চুরির মামলা রয়েছে। 


পুলিশ জানায়,গত ২৭ এপ্রিল রাতে হিলি-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কে পুলিশের একটি গাড়ি টহল দিচ্ছিলো। এসময় ডাকাতের একটি দল ডুগডুগি খাঁ পুকুর মাজার সংলগ্ন নির্মাণাধীন ব্রিজের পূর্বপাশ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। পুলিশের গাড়িটি ওই এলাকায় এলে ডাকাতদল গতিরোধ করে ডাকাতির চেষ্টা চালায়। এসময় পুলিশ দেখে তারা পালানোর চেষ্টা করে। পরে তাদের মধ্যে বেশ কয়েকজন পালিয়ে গেলেও দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহার করা বেশকিছু অস্ত্রও উদ্ধার করা হয়। এই ডাকাত দলের সাথে গ্রেফতারকৃত শাকিলের জড়িত থাকার প্রমান পাওয়ায় পর তাকে খুঁজছিল পুলিশ। 


ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, গ্রেফতারকৃত শাকিল আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এছাড়া সে থানার মুলতবি ৫টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী।


ওসি আরও বলেন, শাকিলের একটি সংঘবদ্ধ ডাকাত দল রয়েছে। দলটি গাজীপুর, জামালপুর, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকে। প্রথমে দলের সদস্যরা ডাকাতির জন্য সেই জায়গা রেকি করে। পরবর্তীতে তারা সুকৌশলে গভীর রাতে রাস্তায় গাছ ফেলে মোটরসাইকেল,ট্রাক,বাসের যাত্রীদের হাত-পা, মুখ বেঁধে মারধর করে ও অস্ত্রের মুখে জিম্মি করে টাকা পয়সা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে পালিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপন করে।


গ্রেফতারকৃত আসামীকে আজ শনিবার আদালতে প্রেরণের জন্য আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ডাকাতের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

Tags
অপরাধ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

কলাম

পোস্ট লোড হচ্ছে...
আরও
WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন
সংবাদ

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন

শনিবার, মে ০৯, ২০২৬
আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

শনিবার, এপ্রিল ০৪, ২০২৬
রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মঙ্গলবার, মে ০৬, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬
ঠাকুরগাঁওয়ে দার্জিলিং কমলা চাষে চমক,এত ফল ধরায় অবাক মানুষ |

ঠাকুরগাঁওয়ে দার্জিলিং কমলা চাষে চমক,এত ফল ধরায় অবাক মানুষ |

বুধবার, জুলাই ০৯, ২০২৫

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর
অপরাধ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form