LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমসংবাদসরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে, দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু।

সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে, দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু।

0 Ekushey Tribune মঙ্গলবার, জুন ২৪, ২০২৫

দুমকী ও পবিপ্রবি( পটুয়াখালী) প্রতিনিধি :



পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সরকারি ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC) আয়োজিত এই প্রশিক্ষণের শিরোনাম— “Basics of Government Procurement for Relevant Officer”। মঙ্গলবার (২৪ জুন ২০২৫) থেকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সেমিনার কক্ষে এই প্রশিক্ষণ শুরু হয়।


অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ । সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানী।


প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন—"আজকের এই প্রশিক্ষণ কর্মসূচি শুধুমাত্র নিয়ম-কানুন শেখার আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একজন প্রশাসনিক কর্মকর্তা ও প্রকৌশল সংশ্লিষ্ট কর্মচারীর পেশাগত নৈতিকতা ও জবাবদিহিতার চর্চা। সরকারি ক্রয় ব্যবস্থাপনা আজ আর শুধু টেন্ডার ও দরপত্রের বিষয় নয়, এটি এখন ডিজিটাল স্বচ্ছতা, সুশাসন ও জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিচ্ছবি। এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের কর্মকর্তারা যেন বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে অধিক সচেতন হন, সেটাই আমাদের প্রত্যাশা।"


বিশেষ অতিথি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান তাঁর বক্তব্যে বলেন— "ক্রয় কার্যক্রমের প্রতিটি স্তরে যেমন থাকে নীতিমালার নির্ধারিত কাঠামো, তেমনি থাকে মানুষের সততা, বিবেক ও প্রশাসনিক বিচক্ষণতার ছাপ। এই প্রশিক্ষণ সেই মানবিক ও পেশাগত সংবেদনশীলতার সঙ্গে বাস্তব অভিজ্ঞতার একটি মেলবন্ধন ঘটাবে বলে আমি বিশ্বাস করি।"


কোষাধ্যক্ষ প্রফেসর মো. আবদুল লতিফ বলেন—

"এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি কর্মকর্তাদের শুধু দক্ষতা বৃদ্ধি করে না, বরং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোকে আরও বেশি গতিশীল ও জবাবদিহিমূলক করে তোলে। আমরা চাই আমাদের কর্মকর্তারা যেন জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্যতা ও আস্থার প্রতীক হয়ে ওঠেন।"


দিনব্যাপী প্রশিক্ষণের বিভিন্ন সেশনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও দায়িত্বশীল প্রশিক্ষকগণ। সকাল ১১টায় ‘ICT Application in e-GP’ বিষয়ে বক্তব্য রাখেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সামছুজ্জামান। দুপুরে ‘RFQ Preparation and Procedures’ বিষয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের চিফ ইঞ্জিনিয়ার (ভারপ্রাপ্ত) মো. ইউনুস শরীফ। নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর ‘Principals of Purchase’ বিষয়টি উপস্থাপন করেন ডেপুটি রেজিস্ট্রার (আইকিউএসি) ড. মো. আমিনুল ইসলাম টিটো।

বিকেলে ‘Finance Rules and Government Procurement’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. জাশিম উদ্দিন। দিনশেষে প্রশিক্ষণ কার্যক্রমের পুনরালোচনা ও প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পরিচালক মো. ওবায়দুল ইসলাম।


সন্ধ্যার আগ মুহূর্তে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে প্রথম দিনের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়। প্রশিক্ষণের কোর্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ড. মাহবুব রব্বানী এবং কোর্স কো-অর্ডিনেটর হিসেবে আছেন প্রফেসর ড. মো. নূর নবী। প্রশিক্ষণের দ্বিতীয় ও সমাপনী দিন আগামীকাল ২৫ জুন অনুষ্ঠিত হবে। ।।# জাকির হোসেন হাওলাদার সাংবাদিক দুমকি পটুয়াখালী মোবাইল নম্বর, ০১৭৩৯৪৮৮৫৭৪।

Tags
সংবাদ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

কলাম

পোস্ট লোড হচ্ছে...
আরও
WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন
সংবাদ

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন

শনিবার, মে ০৯, ২০২৬
আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

শনিবার, এপ্রিল ০৪, ২০২৬
রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মঙ্গলবার, মে ০৬, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬
ঠাকুরগাঁওয়ে দার্জিলিং কমলা চাষে চমক,এত ফল ধরায় অবাক মানুষ |

ঠাকুরগাঁওয়ে দার্জিলিং কমলা চাষে চমক,এত ফল ধরায় অবাক মানুষ |

বুধবার, জুলাই ০৯, ২০২৫

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর
অপরাধ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form