LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমসংবাদঠাকুরগাঁও রুহিয়া রেলস্টেশনে নেই ছাউনি, যাত্রীদের চরম ভোগান্তি

ঠাকুরগাঁও রুহিয়া রেলস্টেশনে নেই ছাউনি, যাত্রীদের চরম ভোগান্তি

0 শাহাজাদ ইসলাম শনিবার, জুন ১৪, ২০২৫

শাহাজাদ ইসলাম  ডেস্ক রিপোর্ট : 

ছবি একুশে ট্রিবিউন 

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া রেলস্টেশনে ছাউনি না থাকায় রোদ, বৃষ্টি আর ঝড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। 

রোজ শত শত যাত্রী রুহিয়া স্টেশন থেকে পার্শ্ববর্তী জেলা ও বিভাগীয় শহরগুলোতে যাতায়াত করে থাকেন। কিন্তু প্ল্যাটফর্মে ছাউনি না থাকায় বৃষ্টির দিনে ভিজে, আর রোদে পুড়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়।

স্থানীয় যাত্রী রহিমা বেগম বলেন, “রাত হোক বা দিন স্টেশনে বসার ঠিকমতো ব্যবস্থা নেই, আর মাথার উপর ছাউনিও নেই। বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হয়।”

একই অভিযোগ রেলযাত্রী আজিজুর রহমানেরও। তিনি বলেন, “রেলস্টেশনের এমন অবস্থা দেখে মনে হয়, এটা যেন পরিত্যক্ত কোনও স্টেশন।”

রুহিয়া ইউনিয়নবাসীর  দীর্ঘ দিনের দাবি, রেলস্টেশনটি এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বছরের পর বছর ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। তাঁরা দ্রুত ছাউনি নির্মাণসহ অন্যান্য সুযোগ-সুবিধা উন্নয়নের দাবি জানান।

উল্লেখ্য,বাংলাদেশের উত্তরের জনপথ রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা এর রুহিয়া রেলওয়ে স্টেশন ১৯২৮ সালের ৮ই মে প্রথম চালু করা হয়। আগে এই লাইন দিনাজপুর পর্যন্ত ছিলো যা পরবর্তীতে রুহিয়া পর্যন্ত বর্ধিত করা হয়। এটি পার্বতীপুর-পঞ্চগড় লাইনে অবস্থিত ঠাকুরগাঁও জেলার একটি রেলওয়ে স্টেশন। পার্বতীপুর-পঞ্চগড় রেললাইনটি ডুয়েল গেজ সম্পন্ন এ লাইনে ব্রডগেজ ও মিটারগেজ ট্রেন চলাচল করে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসন  (ইউএনও)  মোঃ খাইরুল ইসলাম জানান,এটা মুলত রেলওয়ে ডিপার্টমেন্টের কাজ , যেহেতু এলাকার মানুষ বলেছে আমরা উদ্ধতম কর্মকর্তাদের জানাবো বিষয়টি।

Tags
ঠাকুরগাঁও সংবাদ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

কলাম

পোস্ট লোড হচ্ছে...
আরও
WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন
সংবাদ

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন

শনিবার, মে ০৯, ২০২৬
আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

শনিবার, এপ্রিল ০৪, ২০২৬
২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।

মঙ্গলবার, মে ১৩, ২০২৫
রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মঙ্গলবার, মে ০৬, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর
অপরাধ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form