LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমঅপরাধরাতের আঁধারে গাছ কেটে নেওয়ার অভিযোগ ওয়াদুদের বিরুদ্ধে!

রাতের আঁধারে গাছ কেটে নেওয়ার অভিযোগ ওয়াদুদের বিরুদ্ধে!

0 শাহাজাদ ইসলাম বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ছবি সংগৃহীত 



ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নে পৈত্রিক জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের আব্দুল রহিম(বিএসি) ছেলে ওয়াদুদ এর বিরুদ্ধে।


জানা যায় ওয়াদুদ ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। 

অভিযোগে বলা হয়েছে, রাতের আঁধারে ৬টি ইউক্লিপটাস গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা।


ভুক্তভোগী পরেশ চন্দ্র বর্মনের দাবি, তিনি রুহিয়া ইউনিয়নের মধুপুর (কুড়ালি পাড়া) গ্রামে তার পৈত্রিক ৩ শতক জমিতে ২০ বছর আগে ১৪টি ইউক্লিপটাস গাছ রোপণ করেছিলেন। ৬ জুলাই রবিবার দিবাগত রাতে সেই জমি থেকে ৬টি গাছ কেটে নেয়া হয়।


গাছ চুরির ঘটনায় স্থানীয় ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ওয়াদুতকে অভিযুক্ত করা হয়েছে।


পরেশ চন্দ্র জানান, তদন্তের এক পর্যায়ে তিনি জানতে পারেন, অভিযুক্ত ওয়াদুত সেই গাছগুলো কাঠ ব্যবসায়ী ইসলাম উদ্দিনের কাছে বিক্রি করতে গিয়ে বায়না বাবদ ৫০০০ টাকা নিয়েছিলেন।



কিন্তু ইসলাম উদ্দিন পরবর্তীতে বুঝতে পারেন যে ওয়াদুত আসলে গাছের প্রকৃত মালিক নন। পরে তিনি টাকা ফেরত নিয়ে নেন।

পরেশ চন্দ্র এই ঘটনায় ন্যায়বিচারের আশায় রুহিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, “আমার জমির গাছ আমি নিজে দেখেশুনে যাচ্ছিলাম। কিন্তু ৭ জুলাই সকালে দেখি, ১৪টির মধ্যে ৬টি গাছ নেই। পরে অনেক খোঁজখবর করে জানতে পারি, কাঠ ব্যবসায়ী ইসলাম উদ্দিনের সঙ্গে বিবাদী ওয়াদুত ৫০০০ টাকার বায়নানামা করেছিলেন। তবে গাছ নিজের না হওয়ায় ইসলাম টাকা ফেরত নেন। তারপরই গাছ কেটে নিয়ে যাওয়া হয়।


যোগাযোগ করা হলে অভিযুক্ত মো. ওয়াদুত বলেন, “আমি কোনো গাছ কাটিনি।

সেনিহারী বাজারে আমার গোডাউনে কিছু গাছ ছিল সেগুলোর জন্যই বায়না নিয়েছিলাম। পরবর্তীতে যেহেতু সেই গাছ সরকারি জায়গায় ছিল, আমি বায়নার টাকা ফেরত দিয়ে দিয়েছি।


অন্যদিকে কাঠ ব্যবসায়ী ইসলাম উদ্দিন বলেন, “ওয়াদুত গাছ বিক্রি করতে এসেছিল। আমি বায়না বাবদ টাকা দিয়েছিলাম। কিন্তু পরে বুঝতে পারি, গাছগুলো তার নয়। তাই টাকা ফেরত নিয়ে নিই।

২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি বিপ্লব ইসলাম বলেন, “ওয়াদুতের গাছ কাটার বিষয়টি আপনার মাধ্যমেই শুনলাম। তদন্ত করে যদি অভিযোগ সত্যি প্রমাণিত হয়, দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।


রুহিয়া থানা যুবদলের সাধারণ সম্পাদক নুরে আলম বলেন, "যদি ওয়াদুত সত্যিই এ ধরনের ঘটনায় জড়িত থাকে, তাহলে আমরা সংগঠনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। সংগঠনের কেউ যদি অপরাধে জড়ায়, আমরা তাকে কোনোভাবেই প্রশ্রয় দেই না। তবে বিষয়টি সঠিকভাবে তদন্ত করে দেখা দরকার।"

এই বিষয়ে রুহিয়া থানার এস আই সুলতান লিখিত অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।


রুহিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন বলেন, "যদি কেউ দলীয় পরিচয় ব্যবহার করে এমন অন্যায় করে থাকে, তা আমরা কখনোই মেনে নেব না। তদন্তে প্রমাণ মিললে আমরা দলীয়ভাবেও কঠোর ব্যবস্থা নেব। বিএনপি কখনোই কোনো অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেয় না।"

Tags
অপরাধ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

কলাম

পোস্ট লোড হচ্ছে...
আরও
WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন
সংবাদ

আটোয়ারীতে সাংসদ কর্তৃক খাল খনন কর্মসূচীর উদ্বোধন

শনিবার, মে ০৯, ২০২৬
আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

আটোয়ারীতে বেশী দামে জ্বালানি বিক্রি করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

শনিবার, এপ্রিল ০৪, ২০২৬
২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।

মঙ্গলবার, মে ১৩, ২০২৫
রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মঙ্গলবার, মে ০৬, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর
অপরাধ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

আটোয়ারীতে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

সোমবার, মে ১১, ২০২৬
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form