![]() |
| ছবি সংগৃহীত |
আজ ৭ই জুলাই সোমবার, ৬ই জুলাই রবিবার, ঠিক সকাল ১১ টায়, বরানগর বি টি রোডের সংযোগস্থলে, রামকৃষ্ণ পালের উদ্যোগ এবং অধিবাসী বৃন্দের সহযোগিতায় , মল্লিক কলোনী সার্বজনীন দুর্গোৎসব কমিটির, ৭৬ তম বর্ষের খুঁটি পূজোর শুভ সূচনা হলো , শুভ সূচনা করলেন বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। এই বৎসরের ভাবনা বৃক্ষ রুপেন সংস্থিতা ।
খুঁটি পূজার শুভ সূচনা উপস্থিত ছিলেন, বিধানিকা সায়ন্তিকা ব্যানার্জি, বিশিষ্ট ফুটবলার কার্তিক সেন, কাউন্সিলর পিথা মুখার্জি, পুষ্প রায়, আরিফ হোসেন, ডালিয়া মুখার্জি, বিশ্বজিৎ বর্ধন ,আলপনা লাহা, অনিন্দ্য চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী সুব্রত সাহা, মুখ্য সংগঠক রামকৃষ্ণ পাল , কার্যকরী সভাপতি লোকনাথ সাহা , সহ-সভাপতি সরমা পাল সভাপতি ছিলেন অন্যান্য সদস্যরা,
শুভ সূচনার পর সকলকে উত্তরীয় পড়িয়ে , হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন।
পুরোহিতের মন্ত্র উচ্চারণের , শঙ্খ ও উলুধ্বনি, বাজনা বাদ দিয়ে সহকারে একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭৬ তম বর্ষের খুঁটিপুজোর শুভ সূচনা হলো।
পুজো কমিটির উদ্যোক্তা রামকৃষ্ণ পাল সহ বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি বলেন, মল্লিক কলোনীর দুর্গাপুজো মানে একটা আলাদা চৌখোষ , দর্শকদের আকর্ষণ এনে দেয়, প্রতিবছরই নতুন ভাবনা নিয়ে এই দুর্গোৎসব কমিটি একটু একটু করে এগিয়ে চলেছে, তাহারি শুভ সূচনা হলো আজ, আজ থেকেই শুরু হলো পূজো উদ্যোক্তাদের তোর জোর,
এই পুজো কমিটি শুধু পুজো নিয়েই ব্যস্ত থাকেন তা নয়, সারা বছর বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন, রক্তদান শিবির থেকে শুরু করে অসহায়দের পাশে দাঁড়ানো পর্যন্ত, এমনকি এলাকার মানুষের বিপদেও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এমনকি সবাইকে নিয়ে চলার চেষ্টা করেন।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ


❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞