LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমঅপরাধলাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

0 Ekushey Tribune শুক্রবার, জুলাই ২৫, ২০২৫

ঠাকুরগাঁও প্রতিনিধি : 

ছবি একুশে ট্রিবিউন 


ঠাকুরগাঁও সদর উপজেলায় এক কৃষকের প্রায় ২০ শতাংশ জমির লাউ গাছ শত্রুতা করে কেটে ফেলা হয়েছে। এতে আর্থিক ক্ষতির মুখে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক ও তার পরিবার।

শুক্রবার (২৫ জুলাই) ভোররাতে উপজেলার বালিয়া ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম মফিজুল ইসলাম। তিনি বালিয়া ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের প্রয়াত আশির উদ্দীনের ছেলে। 



স্থানীয়রা জানান, মফিজুল ইসলাম পেশায় ভ্যানচালক৷ সে দিনরাত পরিশ্রম করে উপার্জন করে এবং উপার্জিত সে অর্থ দিয়ে সংসার চালাতে তাকে হিমশিম খেতে হয়। সংসার চালাতে ও দুই ছেলের লেখাপড়ার খরচ চালাতে গিয়ে মফিজুল ইসলাম ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। সংসারের অভাব ঘোচানোর জন্যে স্ত্রী সালমা বেগম, দুই ছেলে সাদেকুল ইসলাম ও আবু সালেককে নিয়ে বাড়ির পাশে ২০ শতাংশ  জমিতে লাউ চাষ করেন। ক্ষেতে ফলনও আসতে শুরু করেছে। তার মধ্যেই এই গাছ কেটে নেওয়ার ঘটনা ঘটল।



মফিজুলের স্ত্রী সালমা বেগম ঘটনার জন্য প্রতিবেশী খাদেমুল ইসলামের স্ত্রী হোসনে আরাকে দায়ী করেছেন। তিনি দাবি করেন, তাদের সঙ্গে ওই নারীর ঝগড়াঝাটি হয়েছিল।  সেই বিরোধের জেরে ৭১টি লাউ গাছ কেটে ফেলা হয়েছে।



সালমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, বিরোধ থাকতেই পারে। কিন্তু তাই বলে আমাদের লাউ ক্ষেত এভাবে কেটে দেবে। এটা কোনো সচেতন মানুষের কাজ হতে পারে না। আমি তার বিচার চাই। 


এদিকে মফিজুল ইসলামের ছেলে কলেজছাত্র সাদেকুল ইসলাম বলেন, প্রচণ্ড রোদ উপেক্ষা করে মা-বাবাকে নিয়ে এই লাউ ক্ষেত করেছি। রাতের আঁধারে লাউ গাছে গোড়া কেটে দিয়েছে তারা। এটা একেবারে অমানবিক কাজ। আমরা স্বপ্ন বুনেছিলাম অভাব ঘোচানোর, কিন্তু আমাদের সেই স্বপ্ন নষ্ট করে দিল তারা।

কৃষক মফিজুল ইসলাম ঘটনার জন্য প্রতিবেশীকে দায়ী করে বলেন, বিরোধ রয়েছে। তারা তো আমাদেরকে বলতে পারত, আমরা বসে সেটি সমাধান করতাম। কিন্তু তা না করে তারা আমাদের লাউ ক্ষেত কেটে দিয়েছে। আমি তাদের শাস্তি চাই।

বিষয়টি নিয়ে অভিযুক্ত হোসনে আরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। 

এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার ওসি সাইফুল ইসলাম সরকার বলেন, লাউ ক্ষেত কেটে দেওয়ার বিষয়টি শুনেছি। তাদেরকে বলা হয়েছে, এজাহার দেওয়ার জন্য। এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags
অপরাধ
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

কলাম

পোস্ট লোড হচ্ছে...
আরও
WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।
কলকাতা

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।

মঙ্গলবার, মে ১৩, ২০২৫
রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মঙ্গলবার, মে ০৬, ২০২৫
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন।

পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন।

বুধবার, অক্টোবর ২৩, ২০২৪
ঘোড়াঘাটে পানির দরে আলু বিক্রি,পথে বসেছে আলু চাষীরা

ঘোড়াঘাটে পানির দরে আলু বিক্রি,পথে বসেছে আলু চাষীরা

মঙ্গলবার, মে ০৬, ২০২৫

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর
অপরাধ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

শনিবার, আগস্ট ০২, ২০২৫
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form