LIVE
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
Ekushey Tribune
  • হোম
  • Image LIVE
  • _Live weather ☁️
  • লগ‌ইন
  • খবর
  • _স্থানিয় সংবাদ
  • _শিক্ষা
  • __রাজনীতি
  • __ধর্ম
  • __আন্তর্জাতিক
  • _খেলাধুলা
  • _বিনোদন
  • আজকে টিভিতে
Type Here to Get Search Results !
সর্বশেষ জাতীয় রাজনীতি অর্থনীতি খেলাধুলা বিনোদন প্রযুক্তি আন্তর্জাতিক
হোমসারাদেশেদেশব্যাপী খুন-চাঁদাবাজির বিরুদ্ধে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল।

দেশব্যাপী খুন-চাঁদাবাজির বিরুদ্ধে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল।

0 Ekushey Tribune রবিবার, জুলাই ১৩, ২০২৫

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার।

ছবি একুশে ট্রিবিউন 


ঢাকার মিটফোর্ডে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে নির্মমভাবে একজন মানুষকে হত্যা, দেশব্যাপী চাঁদাবাজি, হত্যা ও সন্ত্রাসের প্রতিবাদে রবিবার (১৩জুলাই) বাদ যোহর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলা শাখার উদ্যোগে লাকসামে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


মিছিলটি লাকসাম মডেল মসজিদ চত্বর থেকে শুরু হয়ে লাকসাম বাজারের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে বাইপাস চৌরাস্তায় এসে শেষ হয়। মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রাষ্ট্রের চরম নিরাপত্তাহীনতা, প্রশাসনের নিষ্ক্রিয়তা ও বর্তমান রাজনৈতিক অপশক্তির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।


সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণের সহ-সভাপতি আব্দুল মমিন মজুমদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি মুফতি শামসুদ্দোহা আশরাফী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং লাকসাম পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাওলানা মোরশেদুল আলম।


এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লাকসাম উপজেলার প্রধান সমন্বয়ক আল মাহমুদ (ফজলে রাব্বী)।


বিএনপির বিরুদ্ধে তীব্র অভিযোগ


নেতৃবৃন্দ বলেন, “বিএনপি বর্তমানে সারাদেশে চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দলীয় নেতাদের ছত্রছায়ায় গড়ে ওঠা সন্ত্রাসী বাহিনীগুলো সাধারণ মানুষের জানমাল লুণ্ঠন করছে, যা একটি ব্যর্থ নেতৃত্বের জঘন্য নিদর্শন।”

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “চাঁদাবাজি ও খুনোখুনির জন্য অতীতে পতিত ফ্যাসিবাদের যেই পরিণতি হয়েছে, এই নব্য ফ্যাসিবাদেরও একই পরিণতি হবে। জনগণ আর চুপ করে বসে থাকবে না।”


প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ


সমাবেশে বক্তারা দেশের প্রশাসনিক কাঠামোরও তীব্র সমালোচনা করে বলেন, “জনগণের করের টাকায় যারা বেতন ভাতা নিচ্ছে, সেই প্রশাসন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণরূপে ব্যর্থ। আজ প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করছে, যা একপ্রকার রাষ্ট্রীয় প্রতারণা ছাড়া আর কিছু নয়।”


তারা আরও বলেন, “সরকারের এখনই উচিত প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে স্বাধীন ও কার্যকরভাবে দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়া। তা না হলে দেশ এক ভয়াবহ নিরাপত্তাহীন ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।”


অংশগ্রহণকারী অন্যান্য নেতৃবৃন্দ


সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসা সম্পাদক ছাত্রনেতা রশীদ আহমদ রায়হান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান হাসিব, ইসলামী শ্রমিক আন্দোলন সভাপতি মাওলানা নুরে আলম, ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ছাত্র আন্দোলনের সহ-সভাপতি নুরে আলম, এনসিপি লাকসাম উপজেলার সিনিয়র যুগ্ম সমন্বয়ক আশিকুল ইসলাম, সদস্য জিসান আহমেদ, মেহেদী হাসান, ইমান হোসেন, মনোহরগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মাসুদ ও যুগ্ম সমন্বয়ক আদিত্য শাহরিয়ারসহ আরও অনেকে।


সমাবেশ শেষে একটি প্রস্তাবনা পাঠ করে দেশব্যাপী নিরাপত্তা জোরদার, চাঁদাবাজ ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

Tags
দেশজুড়ে বাংলাদেশ সারাদেশে
  • নবীনতর

  • পূর্বতন

আরও দেখান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

❝আপনি আপনার মতামত দিন, অবশ্যই ভালো রুচিশীল মন্তব্য করুন 🙂 ধন্যবাদ ❞

কলাম

পোস্ট লোড হচ্ছে...
আরও
WhatsApp
Call
Facebook
হোম সর্বশেষ ভিডিও
লাইভ
ছবি
🔔 সর্বশেষ খবর ✕

পোস্ট লোড হচ্ছে...

আনন্দ বিনোদন

6/sidebar/বিনোদন

সর্বাধিক পঠিত সংবাদ

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।
কলকাতা

২৫৬৯ তম আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন ও বুদ্ধ জয়ন্তী উৎসব ২০২৫ পালিত হলো।

মঙ্গলবার, মে ১৩, ২০২৫
রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

রুপপুরস্থ এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান এর পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

মঙ্গলবার, মে ০৬, ২০২৫
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন।

পীরগঞ্জে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন।

বুধবার, অক্টোবর ২৩, ২০২৪
ঘোড়াঘাটে পানির দরে আলু বিক্রি,পথে বসেছে আলু চাষীরা

ঘোড়াঘাটে পানির দরে আলু বিক্রি,পথে বসেছে আলু চাষীরা

মঙ্গলবার, মে ০৬, ২০২৫

আন্তর্জাতিক সংবাদ

6/sidebar/আন্তর্জাতিক

কৃষি সংবাদ

5/block/কৃষি

জাতীয়

5/megagrid/জাতীয়

ফিচার

6/sidebar/ফিচার

লাইফস্টাইল

5/megagrid/লাইফস্টাইল

খেলা ধুলা

6/sidebar/খেলাধুলা

এখনকার পুযুক্তি

5/megagrid/পুযুক্তি

অপরাধ

6/sidebar/অপরাধ

সংবাদ বিশ্লেষণ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর
অপরাধ

ঠাকুরগাঁওয়ে চুরির মোটরসাইকেল উদ্ধার, ধরা পড়লো দুই কিশোর

শনিবার, আগস্ট ০২, ২০২৫
ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ

বুধবার, জুলাই ০১, ২০২৬
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প, টিকে থাকার লড়াইয়ে কারিগররা।

বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

রুগীর টেস্ট এ ভুল রির্পোটের অভিযোগ তোলায় রুগীর স্বজনকে প্রাণ নাশের হুমকি

শনিবার, আগস্ট ০২, ২০২৫
Ekushey Tribune

একুশে ট্রিবিউন
প্রকাশক: শাহাজাদ ইসলাম
সম্পাদক: মোঃ জাহাঙ্গীর আলম
☞ব্লক:৭ , ঠাকুরগাঁও বাংলাদেশ ৫১০১
বিজ্ঞাপন, সংবাদ,ও যোগাযোগ করতে
ই-মেইলঃ sahajadislam2019@gmail.com
Phone +8801721447230

GET IT ON Google Play Download on the App Store
  • হোম
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি

Footer Copyright

এই সাইটের লেখা ছবি ভিডিও অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ সম্পন্ন বেআইনি- Templates DMCA© সর্বস্বত্ব ® সংরক্ষিত শাহাজাদ ইসলাম✓২০২৬

Contact form